DIY Coffee Face Pack: বর্ষায় হারিয়েছে ত্বকের জেল্লা? রান্নাঘরের তাকে পড়ে থাকা কফি দিয়ে সারুন রূপচর্চা - Bengali News | 3 DIY coffee face masks for Monsoon Skin Care - 24 Ghanta Bangla News
Home

DIY Coffee Face Pack: বর্ষায় হারিয়েছে ত্বকের জেল্লা? রান্নাঘরের তাকে পড়ে থাকা কফি দিয়ে সারুন রূপচর্চা – Bengali News | 3 DIY coffee face masks for Monsoon Skin Care

Spread the love

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটা বেশি থাকে যে, ত্বকের সমস্যা পিছু ছাড়ে না। ত্বক অত্যধিক তৈলাক্ত হয়ে পড়ে। ত্বকের উপর জমতে থাকে ধুলোবালি। এর জেরে বাড়তে থাকে ব্রণ, ব্ল্যাকহেডসের সমস্যাও। আর হারিয়ে যায় ত্বকের প্রাকৃতিক জেল্লা। ত্বকের জৌলুস ফিরিয়ে আনতে গেলে আপনাকে স্কিন কেয়ারের উপর জোর দিতেই হবে। নিয়মিত ত্বক পরিষ্কার করা, ময়েশ্চারাইজ করা জরুরি। কিন্তু তার পরেও ত্বকের হাল ফেরে না। আর এখানেই কাজে আসতে পারে রান্নাঘরের তাকে পড়ে থাকা কফি। বর্ষাকালে ত্বকের সমস্যা কমাতে কাজে আসে কফি।

কফি মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি ত্বক থেকে ট্যান তুলে দেয় কফি। স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এই কফি। নিয়মিত মুখে কফি ঘষলে ত্বক সতেজ ও টানটান থাকে। বর্ষাকালে ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে কফির তৈরি ফেস মাস্ক ব্যবহার করুন। এমনই ৩টি ফেস মাস্কের খোঁজ রইল আপনার জন্য।

কফি ও মধুর ফেস মাস্ক: ত্বককে এক্সফোলিয়েট করা থেকে শুরু করে ময়েশ্চারাইজ করে তোলার কাজ করে কফি ও মধুর ফেস মাস্ক। ১ চামচ কফি গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর স্ক্রাব করুন। ফেসপ্যাকটি মিনিট পনেরো রেখে মুখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’দিন এই ফেস মাস্ক ব্যবহার করলে ত্বকের জেল্লা ফেটে পড়বে।

দুধ ও কফির ফেস মাস্ক: দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। পাশাপাশি ত্বককে ময়েশ্চারাইজ রাখে। ২ চামচ কফির সঙ্গে ১ চামচ কাঁচা দুধ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই ফেসপ্যাক ত্বকের উপর লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস মাস্ক ত্বক জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে।

কফি ও হলুদের ফেস মাস্ক: ত্বকের যত্নে বরাবর হলুদের কদর বেশি। অন্যদিকে, টক দইও ত্বকের খেয়াল রাখে। ১ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ চিমটে হলুদ গুঁড়ো ও ১ চামচ কফি গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তারপর মুখ ধুয়ে ফেললেই পেয়ে যাবেন মনের মতো ত্বক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *