IND vs ENG: অবশেষে টিম ঘোষণা, বিরাটকে ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টে নামবেন রোহিতরা – Bengali News | India’s Squad for final three Tests against England announced, Virat Kohli won’t be participating in the Test series against England due to personal reasons
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি থাকা তিন টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা হল। শনি-সকালে বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচগুলিতে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তাঁকে পাওয়া যাচ্ছে না। বোর্ড কোহলির সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। রোহিতদের অবশ্য একটাই স্বস্তি যে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে বাকি থাকা তিন টেস্টের জন্য দলে নেওয়া হয়েছে। কিন্তু একইসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিম লোকেশ রাহুল ও রবীন্দ্র জাডেজাকে পুরোপুরি ফিট বললে তাঁরা বেন স্টোকসদের বিরুদ্ধে বাকি থাকা তিন টেস্টে খেলতে পারবেন। কেমন হল ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার শেষ ৩ টেস্টের স্কোয়াড? TV9Bangla Sports এর এই প্রতিবেদনে রইল বিস্তারিত।
বিস্তারিত আসছে…