Lionel Messi: ট্রফি জয়ের নিরিখে দানি আলভেসকে ছাপিয়ে সেরার সেরা লিওনেল মেসি - Bengali News | After Copa America final Lionel Messi surpasses Dani Alves as player with the most trophies in football history - 24 Ghanta Bangla News
Home

Lionel Messi: ট্রফি জয়ের নিরিখে দানি আলভেসকে ছাপিয়ে সেরার সেরা লিওনেল মেসি – Bengali News | After Copa America final Lionel Messi surpasses Dani Alves as player with the most trophies in football history

Spread the love

Lionel Messi: ট্রফি জয়ের নিরিখে দানি আলভেসকে ছাপিয়ে সেরার সেরা লিওনেল মেসিImage Credit source: AFP

কলকাতা: হাসিকান্নায় মেসি-ময় মায়ামি। এই নিয়ে ১৬ বার কোপা আমেরিকার (Copa America 2024) চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা (Argentina)। পরপর দু’বার কোপা ট্রফি আর্জেন্টিনা শিবিরে তুলে আনলেন লিওনেল মেসিরা (Lionel Messi)। আর্জেন্টাইন সুপারস্টার কোপা আমেরিকা ফাইনালের পুরোটা খেলতে পারেননি। পা মচকে যাওয়ায় ৬৫ মিনিটে তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। কিন্তু মেসির ভাগ্যেই ছিল কোপার ট্রফি। কলম্বিয়া ভালো খেলেও আর্জেন্টিনাকে আটকাতে পারল না। কোপার ট্রফি হাতে তুলে নিয়ে জয়ের নিরিখে সেরার সেরা হলেন লিওনেল মেসি।

এ বারের কোপা আমেরিকা জিতে লিওনেল মেসির ঝুলিতে মোট ৪৫টি সিনিয়র স্তরের ট্রফি এল। সেই সুবাদে তিনি ছাপিয়ে গেলেন দানি আলভেসকে। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকের মতো খেতাব রয়েছে মেসির নামে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *