Supreme Court: বাংলার উপাচার্য নিয়োগে এবার সুপ্রিম কোর্টের বিচারপতিকে মাথায় রেখে কমিটি – Bengali News | The Supreme Court has formed a panel to address the issue of appointing vice chancellors in West Bengal universities
নয়া দিল্লি: বাংলার উপাচার্য সমস্যার সমাধান করতে কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট। বিচারপতি ইউইউ ললিত কমিটির প্রধান। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক সাব কমিটি গড়বেন বিচারপতি ইউইউ ললিত। প্রত্যেক কমিটিতে থাকবেন ৫ জন। তাঁদের খরচ বহন করবে রাজ্য। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য ৩ জনের নাম জমা পড়বে সুপ্রিম কোর্টে। রাজ্যের বা রাজ্যপালের কোনও আপত্তি থাকলে, তাও শুনবে সুপ্রিম কোর্ট। ৪ সপ্তাহ পর ফের শুনানি হবে এই মামলার। তার আগে সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা করবে রাজ্য।
বহুদিন ধরেই বাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নেই। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপালের সংঘাতের আবহে বাস্তবে ভুগতে হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং সেখানকার পড়ুয়াদের। একটা সমাবর্তন কিংবা বৈঠক করতে গেলেও বাধছে বিতর্ক। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাতের রেশ পৌঁছয় সুপ্রিম কোর্ট অবধি।
সুপ্রিম কোর্টেও অনেকদিন ধরেই এই মামলার শুনানি চলছে। অবশেষে সুপ্রিম কোর্ট বাংলার উপাচার্য সমস্যার সমাধানে কমিটি গড়ে দিল। যে কমিটির মাথায় থাকছেন বিচারপতি ইউইউ ললিত। তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে সাব কমিটি গড়বেন।