Recruitment Scam: পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল ঘনিষ্ঠ দেবেশকে তলব CBI-এর – Bengali News | Recruitment scam cbi summons ayan sheels close associate devesh in recruitment scam case
কলকাতা: পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তাতে দেখা যাচ্ছে, দেবেশ চক্রবর্তী ও ওরফে কানুর নাম রয়েছে। তারপরই তাঁকে তলব করা হয়। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। দেবেশ মূলত মিডলম্যানের কাজ করতেন বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। সিবিআই জানতে চাইছে, মিডলম্যান হিসাবে আর কে কে কাজ করতেন। কার কাছ থেকে টাকা নিয়ে কার হাতে দিতেন নিয়ে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য দেবেশের থেকে পেতে চাইছেন তদন্তকারীরা। তাঁর বয়ান এদিন রেকর্ড করা হবে।
বিস্তারিত আসছে…