Barrackpur: ক্লাবের সামনে দিয়ে রিক্সায় যাচ্ছিলেন, ভিতর থেকে ভেসে আসে কেবল তিনটে শব্দ... শব্দবাণেই প্রাণ গেল যুবকের! কী বলা হয়েছিল? - Bengali News | Barrackpur Terrible allegations surrounding the death of a member of the puja committee in Barackpur - 24 Ghanta Bangla News
Home

Barrackpur: ক্লাবের সামনে দিয়ে রিক্সায় যাচ্ছিলেন, ভিতর থেকে ভেসে আসে কেবল তিনটে শব্দ… শব্দবাণেই প্রাণ গেল যুবকের! কী বলা হয়েছিল? – Bengali News | Barrackpur Terrible allegations surrounding the death of a member of the puja committee in Barackpur

Spread the love

হাসপাতালের বাইরে পুজো কমিটির সদস্যরাImage Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা: ক্লাবের সামনে দিয়ে রিক্সায় যাচ্ছিলেন কাজে।  সে সময়ে কয়েকজন যুবক তাঁকে আওয়াজ দিয়েছিলেন, ‘পুঁতে ফেলে দেবো….’ কথা শোনা মাত্রই রিক্সা থেকে পড়ে যান, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু। পুজো কমিটিতে সামান্য বচসা। তা থেকে হুমকি। কাইন্সিলরের বিরুদ্ধে ‘দিদিগিরির’ অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বারাকপুরের ১২ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পার্থ চৌধুরী।  পার্থ চৌধুরী বারাকপুরের ১২ নম্বর ওয়ার্ডের ওডিসি ক্লাবের সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  দূর্গা পূজার নতুন কমিটি গঠন করা হচ্ছিল। অভিযোগ, সে সময়ে তৃণমূল কাউন্সিলর মৌসুমী মুখোপাধ্যায় তাঁর  দলবল নিয়ে সেখানে যান। সেখানেই কিছু একটা বিষয় নিয়ে বচসার সূত্রপাত। অভিযোগ, পার্থ চৌধুরীকে সেসময়ে হালকা বিস্তর মারধরও করা হয়। এরপর পার্থ চৌধুরী রিক্সা করে যাচ্ছিলেন। তখন পাশ দিয়ে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিলেন বলে অভিযোগ। তাতেই আতঙ্কে রিক্সা থেকে ড্রেনে পড়ে যান ওই ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় বি এন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পার্থ চৌধুরীর মা বলেন, “সামান্য দুর্গাপূজার কমিটিকে ঘিরে যে এমনভাবে ছেলেটা চলে যাবে, তা ভাবতেও পারছি না।” ভাই প্রবীর চৌধুরীর অভিযোগ,  “পুজোর মিটিংতে ঝামেলা চলছিল, তখন দাদা রিক্সায় যাচ্ছিল পাশ দিয়ে। তখন ওঁকে দেখে মিটিংয়ের মধ্যে থেকে বলা হয় পুঁতে ফেলে দেবো! আর তাতেই রিক্সা থেকে পড়ে যায় টেনশনে। ড্রেনের মধ্যে পড়ে যায়।” ঘটনায় এখনও পর্যন্ত কাউন্সিলরের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *