Hemant Soren: আজ বিকেলেই ফের মুখ্যমন্ত্রীর চেয়ারে হেমন্ত সোরেন – Bengali News | Hemant soren to be sworn in as jharkhand chief minister today
রাঁচি: আজই, অর্থাৎ, বৃহস্পতিবারই (৪ জুন) ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন হেমন্ত সোরেন। বিকেল পাঁচটায় রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) প্রধান। এদিন, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান তাঁকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এক জমি কেলেঙ্কারির মামলায় জড়িত থাকার অভিযোগে, প্রায় পাঁচ মাস জেলে থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তিনি। হেমন্ত সোরেনের গ্রেফতারির পর, চলতি বছরের ২ ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের দ্বাদশ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন জেএমএম নেতা চম্পাই সোরেন। বুধবার তিনি পদত্যাগ করে হেমন্ত সোরেনের মুখ্যমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার করে দিয়েছিলেন। তারপরই সরকার গঠনের দাবি জানিয়েছিলেন জেএমএম প্রধান।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।