Lok Sabha Speaker Om Birla in Bengal | রাজ্য সফরে লোকসভার স্পিকার ওম বিড়লা, স্বাগত জানাতে বিমানবন্দরে সুকান্ত-জ্যোতির্ময়
রাজ্য সফরে পশ্চিমবঙ্গে পৌঁছলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। তাঁর এই সফরে একাধিক সরকারি ও সাংবিধানিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিশিষ্ট ব্যক্তিরা। বিমানবন্দরে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং রাজু বিস্তা।