Extramarital Affair Case: ১১ কিমি সাইকেল চালিয়ে এসে গৃহবধূর গলায় কাস্তের কোপ, ট্রেন ধরে পালাতে গিয়েও গ্রেফতার প্রেমিক | Lover arrested from Hooghly for murdering girlfriend over extramarital affair - 24 Ghanta Bangla News
Home

Extramarital Affair Case: ১১ কিমি সাইকেল চালিয়ে এসে গৃহবধূর গলায় কাস্তের কোপ, ট্রেন ধরে পালাতে গিয়েও গ্রেফতার প্রেমিক | Lover arrested from Hooghly for murdering girlfriend over extramarital affair

Spread the love

গ্রেফতারির পর কী জানতে পারল পুলিশ? Image Credit: TV 9 Bangla GFX

হুগলি: বড় হচ্ছে মেয়ে, তাতেই পরকীয়া হচ্ছিল সমস্যা। তলানিতে এসে ঠেকেছিল সম্পর্ক। কিন্তু মেনে নিতে পারেনি প্রেমিক। তাতেই চরম সিদ্ধান্ত। ১১ কিমি সাইকেল চালিয়ে এসে প্রেমিকার গলায় কাস্তের কোপ বসিয়ে দিল প্রেমিক। তারপর সোজা ট্রেন ধরে গা ঢাকা দেওয়ার চেষ্টা। কিন্তু শেষ রক্ষা হল না। চাঞ্চল্যকর এ ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

পান্ডুয়ার দাঁপুড়ে বাড়ি ৩৪ বছরের ওহিদা খাতুনের। তাঁর দুই মেয়েও রয়েছে। সূত্রের খবর, তাঁর সঙ্গেই বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল গুড়াপ থানা এলাকার কুলবাড়ুই গ্রামের বাসিন্দা গোপাল ক্ষেত্রপাল নামে এক যুবকের। অভিযোগ, মঙ্গলবার রাত ১১টা নাগাদ প্রায় ১১ কিমি সাইকেল চালিয়ে এসে মুখে গামছা বেঁধে ওহিদার শ্বশুরবাড়িতে ঢোকে গোপাল। বাথরুমের পাশে কাস্তে দিয়ে ওহিদার গলা কেটে পালিয়ে। খবর যায় পুলিশে। তদন্তে নেমে বুধবার রাতে পান্ডুয়ার হরাল হাটতলা সংলগ্ন এলাকা থেকে গোপালকে ধরে পুলিশ। পুলিশ সূত্রেই জানা যাচ্ছে বৈঁচি থেকে ট্রেন ধরে পালানোর ছক কষেছিল সে। কিন্তু তার আগেই পুলিশের হাতে পাকড়াও। পুলিশি জেরায় ভেঙেও পড়েছে গোপাল। খুনের কথা স্বীকারও করে। 

বুধবারই ওহিদার দিদি ফরিদা বিবি পান্ডুয়া থানায় গোপাল ক্ষেত্রপালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনিই জানাচ্ছেন গোপালের সঙ্গে তাঁর বোনের সম্পর্কের কথা। অন্যদিকে পুলিশের কাছে গোপাল স্বীকার করেছে, ওহিদার মেয়েরা বড় হওয়ার কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তাতে থেকেই ঝামেলা। ওহিদার দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে গোপালকে তোলা হয় চুঁচুড়া আদালতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *