IND vs PAK: ঠিক ২৬৫ দিন পর লাহোরে ২২ গজে ফের ভারত-পাক ম্যাচ, দিনক্ষণ জানাল পিসিবি – Bengali News | Champions Trophy Draft, India vs Pakistan match on March 1 in Lahore, BCCI yet to give consent
IND vs PAK: ঠিক ২৬৫ দিন পর লাহোরে ২২ গজে ফের ভারত-পাক ম্যাচ, দিনক্ষণ জানাল পিসিবিImage Credit source: AP
কলকাতা: পঁচিশে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025)। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যখনই কথা ওঠে একটা প্রশ্ন আসেই। তা হল ভারত কি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে? এ বার পিসিবির পক্ষ থেকে দুই দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর জানানো হল। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের ভেনু ও দিনক্ষণ ঠিক করেছে পিসিবি। লাহোরে হবে ভারত-পাক মেগা ম্যাচ। কবে? ক্যালেন্ডারে মার্ক করুন সেই তারিখ।
পিসিবি জানিয়েছে, ২০২৫ সালের ১ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি প্রস্তাবিত সূচি দেওয়া হয়েছে। আইসিসি বোর্ডের এক সিনিয়র সদস্য সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, বিসিসিআই ওই সূচিতে সম্মতি জানায়নি।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।