Airtel Ties Up With SpaceX: এয়ারটেলের হাত ধরে ভারতে আসছে ইলন মাস্কের স্টারলিঙ্ক, বিপদে জিও? - Bengali News | Airtel ties up with Elon Musk's spaceX to introduce starlink internet in India - 24 Ghanta Bangla News
Home

Airtel Ties Up With SpaceX: এয়ারটেলের হাত ধরে ভারতে আসছে ইলন মাস্কের স্টারলিঙ্ক, বিপদে জিও? – Bengali News | Airtel ties up with Elon Musk’s spaceX to introduce starlink internet in India

Spread the love

এয়ারটেল গ্রাহকদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই ভারতে শুরু হতে পারে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্টারলিঙ্কের পরিষেবা। ভারতীয় গ্রাহকদের কাছে স্টারলিঙ্কের উচ্চ-গতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য এয়ারটেল ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে একটি চুক্তি করেছে।

স্টারলিঙ্ক অত্যন্ত দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য পরিচিত। টেক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি সত্যিই এয়ারটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে যাত্রা শুরু করে ইলন মাস্কের স্টারলিঙ্ক তবে তার ইন্টারনেটের স্পিড হবে ৫জির তুলনায় ৫ থেকে ১৫ গুণ বেশি।

এয়ারটেল একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এটি ভারতে স্বাক্ষরিত প্রথম চুক্তি। স্পেসএক্সকে ভারতে স্টারলিঙ্কের পরিষেবা বিক্রি করার জন্য অনুমোদন দিয়েছে।

ভারতীয় টেলিকম বিবৃতি দিয়ে জানিয়েছে, এয়ারটেলের বিভিন্ন স্টোরে স্টারলিঙ্কের সরঞ্জাম পাওয়া যাবে। গ্রাহকরা সেখান থেকে স্টারলিঙ্ক পরিষেবা নিতে পারবেন। এমনকি ভারতের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিকে সংযুক্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে স্টারলিঙ্কের এই পরিষেবা।

ভারতী এয়ারটেল লিমিটেডের এমডি এবং ভাইস চেয়ারম্যান গোপাল ভিট্টল বলেন, “ভারতে এয়ারটেল গ্রাহকদের স্টারলিঙ্ক অফার করার জন্য স্পেসএক্সের সঙ্গে কাজ করা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও স্পষ্ট করে তোলে এই চুক্তি।”

প্রসঙ্গত, স্পেসএক্স-এর মালিকানাধীন স্টারলিঙ্ক হল একটি উন্নত প্রযুক্তির স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন। এর মাধ্যমে বিশ্বব্যাপী মোবাইল, ব্রডব্যান্ড, ভিডিয়ো কল, অনলাইন গেমিং সহ আরও অনেক কাজ আরও সহজ হয়ে উঠবে। বিশ্বের শ্রেষ্ঠ ইন্টারনেট পরিষেবাগুলির মধ্যে একটি এই স্যাটেলাইট প্রদত্ত ইন্টারনেট পরিষেবা।

গোপাল ভিট্টল আরও বলেন, “এই উদ্যোগ ভারতের প্রত্যন্ত অঞ্চলেও উচ্চ-গতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে। প্রতিটি ব্যক্তি, ব্যবসায়িক ক্ষেত্র এবং সম্প্রদায়ের কাছে নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা সুনিশ্চিত হবে। ভারতীয় গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌছে দিতে এয়ারটেল পণ্যগুলিও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।”

স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েল জানান, এয়ারটেল ভারতের টেলিকম ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই স্পেসএক্স তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। এটা টেলিকম ব্যবসার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ।

তিনি বলেন, “এয়ারটেলের সঙ্গে কাজ করার জন্য আমরা উত্তেজিত। স্টারলিঙ্ক ভারতের জনগণের উপর যে বড় প্রভাব ফেলতে পারে।”

প্রসঙ্গত, বর্তমানে মুকেশ অম্বানির রিলায়েন্স জিও বর্তমানে ভারতের ব্রডব্যান্ড বাজারে আধিপত্য বিস্তার করেছে। ১ কোটি ৪০ লক্ষেরও বেশি গ্রাহক রয়েছে তাদের। জিওর রয়েছে প্রায় ৫০ কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। এয়ারটেলেরও প্রায় ৩০ কোটি ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে। সম্প্রতি ২০ বিলিয়ন ডলার ব্যয় করে স্পেকট্রাম কিনেছে তারা। তার পরেই স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি। যা বিপদে ফেলতে পারে জিওকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *