Nandigram: এখনও চলছে ভোট! বামেরা ৩ আসনে প্রার্থী দিলেও পারল না তৃণমূল - Bengali News | Nandigram: In the cooperative elections, the Left Front fielded candidates for three seats, but the Trinamool could not field candidates - 24 Ghanta Bangla News
Home

Nandigram: এখনও চলছে ভোট! বামেরা ৩ আসনে প্রার্থী দিলেও পারল না তৃণমূল – Bengali News | Nandigram: In the cooperative elections, the Left Front fielded candidates for three seats, but the Trinamool could not field candidates

Spread the love

মেদিনীপুরে সমবায় নির্বাচনImage Credit source: Tv9 Bangla

নন্দীগ্রাম: লোকসভা ভোট মিটেছে। এবার সমবায় নির্বাচন। আর সেখানে সব আসনে প্রার্থী দিতে পারেনি শাসকদল। বামেরা তিনটে আসনে প্রার্থী দিলেও বারোটি আসনে লড়াই করছে বিজেপি। নন্দীগ্রামের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ১২টি আসনে এই প্রথম পরিচালন সমিতির নির্বাচন হচ্ছে। ১৯৬৩ সালে স্থাপিত হলেও এতদিন পর্যন্ত ‘সিলেকশনের’ মাধ্যমে পরিচালন সমিতি গঠিত হত তিন বছরের জন্য। ২০১১ সালের পর থেকে সিলেকশন কমিটি ৫ বছরের মেয়াদে কাজ করে। তবে এই প্রথম নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে পরিচালন সমিতি গঠিত হতে চলেছে।

রবিবার সকাল থেকে গোটা এলাকায় এক্কেবারে সাজো সাজো রব। তৃণমূলের ক্যাম্প নজর সেই ভাবে নজরে পড়েনি। তবে বিজেপি-সিপিএমের ক্যাম্প অফিসে সকাল থেকে কর্মীদের ভিড়। পাশাপাশি নির্বাচন ঘিরে পুলিশের তৎপরতাও রয়েছে বেশ। সমবায় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও গণ্ডগোল না হয় সেজন্য প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

তবে এই প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন গত ২১শে জানুয়ারী করার কথা ছিল। কিন্তু প্রশাসনিক জটিলতায় তা হয়নি। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে ২৫ মে ভোট হওয়ার কথা থাকলেও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ফোর্স দিতে না পারার জন্য পিছিয়ে তা আজ হচ্ছে। মোট ভোটারের সংখ্যা এখানে ৬৬০। আসন সংখ্যা ১২টি। বিজেপি ১২টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে ১০ টি আসনে, এবং বামেদের পক্ষ থেকে ৩ টি আসনে মনোনয়ন জমা করা হয়েছে। আর এদিন ২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে সমিতির আমানতকারীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *