KKR vs SRH Playing XI, IPL 2024: টস হেরে ব্যাটিং, প্র্যাক্টিস ম্যাচের পুরস্কার পেলেন নতুন নাইট! - Bengali News | IPL 2024 Confirmed Playing XI KKR vs SRH today IPL match Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Match 3 In Bengali - 24 Ghanta Bangla News
Home

KKR vs SRH Playing XI, IPL 2024: টস হেরে ব্যাটিং, প্র্যাক্টিস ম্যাচের পুরস্কার পেলেন নতুন নাইট! – Bengali News | IPL 2024 Confirmed Playing XI KKR vs SRH today IPL match Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Match 3 In Bengali

Spread the love

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে অভিযান শুরু কলকাতা নাইট রাইডার্সের। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের প্রত্যাবর্তন সুখের হল না। প্রথম টসে হার শ্রেয়সের। সানরাইজার্স অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। কলকাতা নাইট রাইডার্স একাদশে বিরাট চমক। চার বিদেশি হিসেবে প্রথম তিনজনের নাম যেন নিশ্চিতই ছিল। মিচেল স্টার্ক, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। চতুর্থ বিদেশি বাছাইয়ে চমক।

গত মরসুমে দুর্দান্ত খেলেছিলেন কিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। এ বার সুযোগ পেলেন না প্রথম ম্যাচে। তাঁকে ইমপ্যাক্ট পরিবর্তর তালিকায় রাখা হয়েছে। যদিও প্রথম একাদশে চার বিদেশি থাকায় তাঁর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামার সম্ভাবনা ক্ষীণ। একমাত্র কোনও বিদেশি ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পেলে কনকাশন পরিবর্ত হিসেবে নামানো যেতে পারে। আর কারা সুযোগ পেলেন নাইট রাইডার্সের একাদশে?

কেকেআর একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, নীতীশ রানা, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট পরিবর্ত- সূয়াশ শর্মা, মণীশ পান্ডে, বৈভব অরোরা, অংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ

সানরাইজার্স হায়দরাবাদ: মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্কর‌্যাম, হেনরিখ ক্লাসেন, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন। ইমপ্যাক্ট পরিবর্ত- রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *