জাপ্টে ধরে চুমু পুরুষ কর্মীকে, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বল রেভান্নার ভাইও - Bengali News | Prajwal revannas brother jds mlc suraj revanna also arrested over alleged physical assault case - 24 Ghanta Bangla News
Home

জাপ্টে ধরে চুমু পুরুষ কর্মীকে, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার প্রজ্বল রেভান্নার ভাইও – Bengali News | Prajwal revannas brother jds mlc suraj revanna also arrested over alleged physical assault case

Spread the love

বেঙ্গালুরু: দাদার মতো পরিণতি ভাইয়েরও। যৌন হেনস্থার মামলায় এবার গ্রেফতার হলেন প্রজ্বল রেভান্নার ভাইও। যৌন হেনস্থা মামলায় গ্রেফতার করা হল জনতা দল (সেকুলার)-র নেতা তথা বিধান পরিষদের সদস্য সূরজ রেভান্নাকে। এক পুরুষ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

কর্নাটক পুলিশের তরফে জানানো হয়েছে, জেডি(এস)-র এক কর্মীর অভিযোগের ভিত্তিতেই সূরজ রেভান্নাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার হাসান জেলায় হোলেনারাসিপুরা পুলিশ স্টেশনে সূরজ রেভান্নার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়।

অভিযোগকারী ওই ব্যক্তি জানিয়েছেন, গত ১৬ জুন সূরজ রেভান্না তাঁর ফার্ম হাউসে ডেকে যৌন হেনস্থা করেন। জোর করে তাঁর গাসে ও ঠোটে চুমু খান সূরজ রেভান্না। এরপরে আরও জোরাজুরি করেন, যৌন হেনস্থা করেন সূরজ। মুখ বন্ধ রাখলে ওই কর্মীকে রাজ্য রাজনীতিতে উত্থানে সাহায্য করবেন বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সূরজ, এমনটাই দাবি অভিযোগকারীর।

ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীকে সূরজ মেসেজ করে লিখেছিলেন, “চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।”

প্রসঙ্গত, শনিবারই সূরজ রেভান্না ও তাঁর সহকারী শিবকুমার পুলিশে অভিযোগ জানিয়েছিলেন যে দুই ব্যক্তি তাঁদের ব্ল্যাকমেইল করছেন। মিথ্যা যৌন হেনস্থার মামলায় তাঁকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের মাঝেই গ্রেফতার হন জেডিএস নেতা তথা প্রাক্তন সাংসদ প্রজ্বল রেভান্না। তাঁর বিরুদ্ধেও ধর্ষণ এবং যৌনতার ভিডিয়ো টেপ বানানোর অভিযোগ রয়েছে। এবার যৌন হেনস্থায় গ্রেফতার হলেন প্রজ্বল রেভান্নার ভাইও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *