PM Modi: যারা সিঁদুর মুছেছিল, তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি: প্রধানমন্ত্রী মোদী - 24 Ghanta Bangla News
Home

PM Modi: যারা সিঁদুর মুছেছিল, তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি: প্রধানমন্ত্রী মোদী

Spread the love

PM Modi: যারা সিঁদুর মুছেছিল, তাদের মাটিতে মিশিয়ে দিয়েছি: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর: ভোল বদলে গেল দেশের ১০৩টি রেল স্টেশনের। অমৃত ভারত প্রকল্পের অধীনে দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৬টি জেলায় ১০৩টি রেল স্টেশন নবনির্মাণ ও সংস্কার করা হয়েছে। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে এই স্টেশনগুলির উদ্বোধন করেন।

রাজস্থানের বিকানের থেকে প্রধানমন্ত্রী মোদী মোট ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চণ্ডী পাহাড় স্টেশনও রয়েছে। এর জন্য মোট ১১০০ কোটি টাকা খরচ করা হয়েছে।

এ দিন জনগণের উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এত গরমেও এসেছেন, আপনাদের ধন্যবাদ। এই উদ্যোগে দেশের ১৮ রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যের মানুষ উপকৃত হবেন। বিকশিত ভারতের জন্য বিশাল কর্মযজ্ঞ চলছে। সড়কপথ থেকে বিমানবন্দর, রেল ও রেলস্টেশনের উন্নতিতে বিগত ১১ বছর ধরে কাজ করা হচ্ছে। আগে যা খরচ করা হত, তার ৬ গুণ বেশি টাকা খরচ করা হচ্ছে। ভারতের উন্নয়ন দেখে বিশ্বও অবাক। উত্তরে গেলে চেনাব ব্রিজ দেখতে পাবেন। পূর্বদিকে গেলে অরুণাচল প্রদেশের সেলার সুড়ঙ্গ, অসমের বোগিবিল ব্রিজ দেখতে পাবেন। পশ্চিম ভারতে গেলে মুম্বইয়ে সমুদ্রের উপরে অটল সেতু দেখতে পাবেন। সূদূর দক্ষিণে পামবান  ব্রিজ দেখতে পাবেন।”

বিস্তারিত আসছে…

রেলকে নোংরা করবেন না। রেলের সম্পত্তি আপনাদেরই সম্পত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *