Bumrah-Virat: বিশ্বজুড়ে বুমরা বন্দনা, বিরাটের মেলবোর্ন মহাকাব্যের সঙ্গে তুলনা! - Bengali News | Jasprit bumrahs spell against pakistan in new york has compared with virat kohlis melbourne heroic win in t20 world cup - 24 Ghanta Bangla News
Home

Bumrah-Virat: বিশ্বজুড়ে বুমরা বন্দনা, বিরাটের মেলবোর্ন মহাকাব্যের সঙ্গে তুলনা! – Bengali News | Jasprit bumrahs spell against pakistan in new york has compared with virat kohlis melbourne heroic win in t20 world cup

Spread the love

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই নায়ক হওয়ার সুযোগ। হাই ভোল্টেজ এই ম্যাচে পারফর্ম করা সহজ নয়। দু-দেশের প্রতিটা প্লেয়ারই স্নায়ুর চাপে ভোগেন। বছরের পর বছর এমনটাই হয়ে এসেছে। বিশ্বকাপ, ভারত-পাকিস্তান এবং ভারতের জয়। এই ছবিটাই দেখতে অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। সেই ছবিটা একবারই পাল্টেছে। ২০২১ সালে আরব আমিরশাহি টি-টোয়েন্টি বিশ্বকাপে। সে বার পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথম হার ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফরম্যান্সও। কারণ, প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিল ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই বদলা সম্পূর্ণ করেছিল ভারতীয় দল। ধারাবাহিকতা বজায় থাকল।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নের সেই মহাকাব্যিক ইনিংস মনে পড়ে? অস্ট্রেলিয়ার মাটিতে হয়েছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ। সকলের নজর ছিল ভারত-পাকিস্তান ম্যাচেই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রান তাড়ায় প্রবল চাপে ছিল ভারতীয় দল। বোর্ডে টার্গেট ১৬০। মেলবোর্নের বড় মাঠ। ৩১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। এমন সময় হার্দিকের সঙ্গে দুর্দান্ত জুটি, ৫৩ বলে ৮২ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস বিরাট কোহলির। নিউ ইয়র্কেও পরিস্থিতি এমনই ছিল।

প্রথমে ব্যাট করে মাত্র ১১৯ রানেই শেষ ভারতের ইনিংস। ঋষভ পন্থ-অক্ষর প্যাটেল জুটি ক্রিজে থাকা অবধি মনে হয়েছিল, ১৭০-১৮০ কোনও ব্যাপারই না। কিন্তু ১১৯! এরপরও যেন ভাবা যায়নি ম্যাচ জিততে পারে ভারত। উইন প্রেডিক্টর ভারতের বিপক্ষেই ছিল। ১৫তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে বোল্ড করে ম্যাচের রং বদলে দেন জসপ্রীত বুমরা। সব মিলিয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে তিন উইকেট। তাঁর স্পেলই যে ম্যাচ জেতাতে সাহায্য করেছে ভারতকে, এ আর বলার অপেক্ষা রাখে না।

মাত্র ১১৯ রানের পুঁজি নিয়েও পাকিস্তানকে ৬ রানে হারানো। বুমরার দুর্দান্ত পারফরম্যান্সকে তুলনায় আনা হচ্ছে বিরাট কোহলির সেই ইনিংসকে। এই তুলনা অবশ্য ভুল নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *