Gold Price Today: আবারও অবাধ্য সোনার দাম, মধ্যবিত্তকে কাঁদিয়ে বাড়ল ১৪ হাজার টাকা! – Bengali News | Gold Price Today: Gold price is increasing rapidly, this time it has increased by Rupees 14 Thousand, the common people of the country are under pressure
শুনতে অবাক লাগলেও, গত ২ দিনে চড়চড়িয়ে বেড়েছে সোনার দাম। ২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম গত বেড়েছে ২ দিনে ১৪ হাজার ৭০০ টাকা। আর তাতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তদের। এর মধ্যে গত কাল থেকে আজ, সোনার দাম বেড়েছে ১১ হাজার টাকার বেশি।
২৪ ক্যারেট
১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ১ হাজার ১৪০ টাকা। এই সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৬০ টাকা। ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১০ হাজার ১৩৬ তাকা।
২২ ক্যারেট
দাম বেড়েছে গয়নার সোনারও। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৮৫০ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৯ হাজার ২৮৫ টাকা।
১৮ ক্যারেট
১৮ ক্যারেট সোনারও দাম বেড়েছে। ১০ গ্রামের দাম ৮৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ৭ হাজার ৬০২ টাকা।