Modi New Cabinet: শপথ নিলেন ৭ প্রাক্তন মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী ছাড়া তালিকায় আর কারা - Bengali News | 7 ex chief ministers including narendra modi took oath on sunday - 24 Ghanta Bangla News
Home

Modi New Cabinet: শপথ নিলেন ৭ প্রাক্তন মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদী ছাড়া তালিকায় আর কারা – Bengali News | 7 ex chief ministers including narendra modi took oath on sunday

নয়া দিল্লি: নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন আজ রবিবার। রাইসিনা হিলসে দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবার যাঁরা শপথ নিলেন, তাঁদের মধ্যে রয়েছেন সাত প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধুমাত্র বিজেপি নয়, অন্যান্য দলের সদস্যরাও রয়েছেন তালিকায়। নরেন্দ্র মোদী নিজেও গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলে একসময়। এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন তিনি।

এদিন শপথ নিয়েছেন শিবরাজ সিং চৌহান। দীর্ঘদিন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। শপথ নিয়েছেন রাজনাথ সিং, একসময় তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এছাড়া হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, বিহারে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝিও শপথ নিয়েছেন। এর মধ্যে কুমারস্বামী ও জিতনরাম মাঝি বাদে বাকিরা বিজেপির সদস্য।

উল্লেখ্য, দক্ষিণের রাজনীতিকে গুরুত্ব দিতেই কুমারস্বামীকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর শিবরাজ সিংহ চৌহানকে নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। কারণ মধ্য প্রদেশের এবার ২৯টি আসনে জয়লাভ করেছে বিজেপি। শিবরাজ সিংহ চৌহান নিজেও প্রচুর ভোট পেয়েছেন। বিদিশা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছেন তিনি। ৮ লক্ষ ২১ হাজার ৪০৮ ভোটের ব্যবধান রেখেছেন প্রতিপক্ষের থেকে। তিনি পেয়েছেন ১১ লক্ষ ১৬ হাজার ৪৬০টি ভোট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *