TMC Sayantika: খেলা ঘোরাচ্ছেন সায়ন্তিকাও, টপকে গেলেন সজলকে, এখনও হুল ফোটাতে পারেননি তন্ময় – Bengali News | Trinamool’s Sayantika is leading behind BJP’s Sajal Ghosh in the Baranagar by election
কলকাতা: গোটা রাজ্যের নজর যখন ৪২ আসনের দিকে। সেখানে কিন্তু এবার লোকসভা ভোটের সঙ্গেই বরাহনগরে হচ্ছে উপনির্বাচন। এবারে সেখানেও প্রায় সব দলের পক্ষে রয়েছে হেভিওয়েট প্রার্থী। বিজেপির টিকিটে লড়ছেন সজল ঘোষ। তৃণমূল তরফে টিকিট পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বামেদের তরফে লড়ছেন তন্ময় ভট্টাচার্য। এদিকে শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে সজল ঘোষকে টপকে এগিয়ে গিয়েছেন সায়ন্তিকা। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে দেখা যাচ্ছে ৭১১ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী। তাতেই যেন কিছু স্বস্তির নিশ্বাস ফেলছেন ঘাসফুল শিবিরের কর্মীরা। তবে দিনের শেষ হাসি কে হাসবেন তা জামতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, এদিন সকালে ভোট গণনা শুরু হতে না হতেই দেখা যায় ঝড় তুলতে শুরু করেছেন সজল। কিন্তু, বেলা বাড়তেই ঘুরতে থাকে খেলা। অন্যদিকে এবারের লোকসভা ভোটে সায়ন্তিকার টিকিট পাওয়া নিয়েও একটা জল্পনা শোনা গিয়েছিল। খানিক ‘অভিমানও’ প্রকাশ করতে দেখা গিয়েছিল সায়ন্তিকাকে। যদিও কিছুদিনের মধ্যেই দেখা গেল বরাহনগরের উপনির্বাচনে টিকিট পেয়েছেন সায়নী। অন্যদিকে ভোট প্রচারে বেরিয়ে লাগাতার বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছিল সজলকে।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে ভোটের দিন আবার একেবারে রণংদেহি মেজাজে দেখা যায় তন্ময়কে। তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা নিয়ে রীতিমতো হিন্দোল উঠেছিল রাজনীতির আঙিনায়। যদিও এখনও পর্যন্ত তিনি বিশেষ হুল ফোটাতে পারেননি। প্রসঙ্গত, এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তাপস রায়। কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সে কারণেই এই কেন্দ্রে উপনির্বাচন। এই তাপসকে এবার বিজেপি উত্তর কলকাতায় টিকিট দিয়েছেন। লড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।