Krishnanagar Election 2024 Result LIVE: প্রেস্টিজ ফাইটে কৃষ্ণনগরে কে জিতবেন? জেনে নিন প্রতি রাউন্ডের আপডেট – Bengali News | Krishnanagar West Bengal Lok Sabha Election Result 2024 Counting Amrita Roy BJP, Mahua Moitra TMC, S M Sadi CPIM Winner in bangla
জেনে নিন প্রতি রাউন্ড ভোট গণনার আপডেট
কৃষ্ণনগর: দীর্ঘদিন ছিল বামেদের দুর্গ। সত্যব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে এখানে পদ্মফুলও ফুটেছিল একবার। আর এখন তৃণমূলের দখলে কৃষ্ণনগর। এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে বিজেপি একটি আসন পায়। তৃণমূল জেতে ৬টি আসন। উনিশের নির্বাচনে তৃণমূলের টিকিটে এখানে জেতেন মহুয়া মৈত্র। তবে চব্বিশের নির্বাচনের কয়েকমাস আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। এবার ফের তাঁকে টিকিট দিয়েছে তৃণমূল। কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়কে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। সিপিএম এই কেন্দ্রে প্রার্থী করেছে এস এম সাদিকে। শেষ হাসি হাসবেন কে? জেনে নিন প্রতি রাউন্ড ভোট গণনার আপডেট।
কৃষ্ণনগর:
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?