Bardhaman-Durgapur Election 2024 Result LIVE: বর্ধমান-দুর্গাপুরে ছক্কা হাঁকাবেন কে? জেনে নিন প্রতি রাউন্ডের আপডেট – Bengali News | Bardhaman Durgapur West Bengal Lok Sabha Election Result 2024 Counting Dilip Ghosh BJP, Kirti Azad TMC, Sukriti Ghoshal CPIM Winner in bangla
জেনে নিন প্রতি রাউন্ড ভোট গণনার আপডেট
বর্ধমান ও দুর্গাপুর: প্রথমবার সিপিএম। তারপর তৃণমূল। তৃতীয়বার বিজেপি। ২০০৯ সালে আসন পুনর্বিন্যাসের ফলে গঠিত বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তিনবার তিনটি দল জিতেছে। তবে এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে বামেরা একটিও পায়নি। ৬টি ঘাসফুল এবং একটি পদ্মফুল পায়। চব্বিশের নির্বাচনে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। আর তৃণমূলের টিকিটে লড়ছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। সিপিএমের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুকৃতি ঘোষাল। ভোটের প্রচারে ছক্কা হাঁকানোর কথা বলেছিলেন দিলীপ ঘোষ। পাল্টা দিলীপকে বোল্ড আউটের চ্যালেঞ্জ জানান তৃণমূলের প্রার্থী। শেষ পর্যন্ত ‘ছক্কা’ হাঁকাবেন কে? কতটা লড়াই দেবেন সিপিএম প্রার্থী? জেনে নিন প্রতি রাউন্ড গণনার আপডেট।
বর্ধমান-দুর্গাপুর:
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?