Asansol Election 2024 Result LIVE: আসানসোলে জিতবেন কে? জেনে নিন প্রতি রাউন্ডের আপডেট – Bengali News | Asansol West Bengal Lok Sabha Election Result 2024 Counting S S Ahluwalia BJP, Shatrughan Sinha TMC, Jahanara Khan CPIM Winner in bangla
জেনে নিন ভোট গণনার প্রতি রাউন্ডের আপডেট
আসানসোল: একসময় ছিল বামদুর্গ। ২০১৪ সালে পদ্মফুল ফোটান বাবুল সুপ্রিয়। উনিশের নির্বাচনেও বাজিমাত করেন তিনি। তারপর তাঁর ফুল বদল। সাংসদ পদ থেকে পদত্যাগ। আর আসানসোলে উপনির্বাচনেও ফুল বদল হয়। জেতেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা। এই লোকসভার যে ৭টি বিধানসভা রয়েছে, একুশের নির্বাচনে তার মধ্যে দুটি আসন পায় বিজেপি। তৃণমূল জেতে ৫টি আসন। চব্বিশের নির্বাচনেও তৃণমূলের টিকিটে লড়ছেন শত্রুঘ্ন সিনহা। আর বিজেপির প্রার্থী বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ এস এস আহলুওয়ালিয়া। সিপিএমের টিকিটে লড়ছেন জাহানারা খান। শেষ হাসি হাসবেন কে? জেনে নিন ভোট গণনার প্রতি রাউন্ডের আপডেট।
আসানসোল:
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?