Exit Poll 2024-Bengal: বহরমপুরে অধীর-সাম্রাজ্যের ইতি? সাত দফা ভোট শেষে কী বলছে সমীক্ষা – Bengali News | TV9 Exit Poll 2024 Loksabha Election: Congress leader Adhir Chowdhury will win or not, know predictions
কলকাতা: পরপর পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরী প্রায় অপ্রতিরোধ্য বলেই মনে করা হয়। সেই গড় কি এবার হারাতে চলেছেন অধীর? প্রদেশ কংগ্রেস সভাপতির ষষ্ঠবার সাংসদ হওয়া কি হচ্ছে না? সাত দফা ভোট শেষে বুথ ফেরত সমীক্ষায় উঠে এল সেই রিপোর্ট। TV9, ‘পোলস্ট্যাট’ ও ‘পিপলস ইনসাইটে’র সমীক্ষায় উঠে এল সেই রিপোর্ট।
**বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।
সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, বাংলার ৪২টি আসনের মধ্যে ১৭টি পেতে পারে বিজেপি, তৃণমূল ২৪টি ও কংগ্রেস ১টি। আর কংগ্রেসের এই এক আসন পেতে পারেন মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থী ইশা খান চৌধুরী। অর্থাৎ বহরমপুরে অধীরের জয়ের সম্ভাবনা নেই বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।
সবিস্তারে আসছে…