Lok Sabha Election Exit Poll: বাংলায় কি পদ্মের আসন বাড়ছে? নাকি এবারও ১ নম্বর ঘাসফুলই? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় - Bengali News | Lok Sabha Election Exit Poll 2024 West Bengal TMC BJP Congress Left Front all updates at a glance - 24 Ghanta Bangla News
Home

Lok Sabha Election Exit Poll: বাংলায় কি পদ্মের আসন বাড়ছে? নাকি এবারও ১ নম্বর ঘাসফুলই? কী ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায় – Bengali News | Lok Sabha Election Exit Poll 2024 West Bengal TMC BJP Congress Left Front all updates at a glance

Spread the love

কলকাতা: ১৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল। আজ ১ জুন। প্রায় দেড় মাস ধরে ইভিএমে বন্দি হয়েছে জনতা জনার্দনের রায়। সাত দফায় ভোটগ্রহণ চলেছে। এবারের লোকসভা ভোটে কোন দিকে যাচ্ছে বাংলার জনমত? জোড়াফুল না পদ্মফুল? বাংলার ৪২ আসনে কোন দিকে পাল্লা ভারী? শেষ দফার ভোটগ্রহণ পর্ব শেষ হতেই বুথ ফেরত সমীক্ষার হিসেব নিকেশ তুলে ধরছে টিভি নাইন নেটওয়ার্ক। টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইট মিলিতভাবে এই বুথফেরত সমীক্ষা চালিয়েছে। যদিও বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

টিভি নাইন, পোলস্ট্র্যাট ও পিপলস ইনসাইটের মিলিত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপি পেতে পারে ১৭টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে একটি আসন। অর্থাৎ, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবারও বাংলায় সব থেকে বেশি আসন পেতে চলেছে তৃণমূল শিবিরই। এমনকী এক্সিট পোলের হিসেবে ইঙ্গিত, ২০১৯ সালের ভোটের তুলনায় আসন বাড়তেও পারে বাংলার শাসক দলের।

গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ঝুলিতে ছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি আসন। কংগ্রেস জিতেছিল ২টি আসনে। উনিশের লোকসভা ভোটে এক উল্কাগতির উত্থান দেখেছিল পদ্ম শিবির। পাঁচ বছর পেরিয়ে এসে এবারের ভোটে, নিজেদের আসন আরও বাড়ানোর টার্গেট নিয়েছিল পদ্ম শিবির। বাংলা থেকে অন্তত ৩০টি আসনে জয় নিশ্চিত করতে চেয়েছিল বিজেপি। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, বিজেপির আসন সংখ্যা গত লোকসভা ভোটের তুলনায় একটি কমতে পারে। আসন কমতে পারে কংগ্রেসেরও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *