Exit Poll 2024: গো-হারা দিলীপ? - 24 Ghanta Bangla News
Home

Exit Poll 2024: গো-হারা দিলীপ?

Spread the love

Exit Poll 2024: গো-হারা দিলীপ?

কলকাতা: ভোটকেন্দ্র বদল হয়েছিল। এবার ভোটের ফলও বদল হতে চলেছে! এবারের নির্বাচনে পরাজিত হতে চলেছেন দু-বারের জয়ী সাংসদ দিলীপ ঘোষ। দেশের অন্যতম বড় নেটওয়ার্ক টিভি৯-এর বুথ ফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।

টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র ধরে রাখছে তৃণমূলই। অর্থাৎ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হতে পারেন দিলীপ ঘোষ। অন্যদিকে, দিলীপ ঘোষের পুরানো কেন্দ্র, মেদিনীপুর বিজেপির দখলেই থাকছে বলে টিভি৯-এর বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে।

যদিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। কিন্তু, হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন দিলীপ ঘোষের কেন্দ্র বদল করল? এই বিষয়ে দিলীপের পাল্টা দাবি, বর্ধমান-দুর্গাপুর দখল করার জন্যই তাঁকে ওই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। শেষ পর্যন্ত এই কেন্দ্র কার দখলে গেল, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *