PM Modi: 'শুধু দান নয়...', ভোট দিয়ে বেরিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী? - Bengali News | Lok Sabha Election 2024: PM Narendra Modi cast his vote in Ahmedabad - 24 Ghanta Bangla News
Home

PM Modi: ‘শুধু দান নয়…’, ভোট দিয়ে বেরিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী? – Bengali News | Lok Sabha Election 2024: PM Narendra Modi cast his vote in Ahmedabad

ভোটদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: ANI

আহমেদাবাদ: মঙ্গলবার সকালে আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই ওই স্কুলে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গান্ধীনগরে বিজেপির প্রার্থী তিনিই। ভোটকেন্দ্রের আনেক আগেই গাড়ি থেকে নেমে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাস্তার দুই ধারে উপস্থিত জনতার দিকে হাত নাড়তে নাড়তে ভোটকেন্দ্রে যান প্রধানমন্ত্রী। তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন অমিত শাহ। ভোটদানের পর, মানুষকে ভোটদানে উৎসাহ দিতে তাঁর আঙুলে ভোটের কালি দেখান প্রধানমন্ত্রী। একইসঙ্গে সকল দেশবাসীকে ভোটদানের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ তৃতীয় দফার ভোট। আমাদের দেশে ‘দান’-এর অনেক গুরুত্ব রয়েছে। সেই একই চেতনায় দেশবাসীর যত বেশি সম্ভব ভোট দেওয়া উচিত। এখনও ৪ দফা ভোট বাকি আছে। আমি সকল দেশবাসীকে ভোট দিতে আহ্বান জানাচ্ছি। গণতন্ত্রে ভোট দেওয়া কোনো সাধারণ দান নয়।”

প্রধানমন্ত্রী ভোট দিতে আসবেন, তাই তাঁকে দেখতে নিশান স্কুল প্রাঙ্গনে মোদীকে দেখতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়েছিলেন। সকাল সাড়ে সাতটার একটু পরে ভোট কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীকে এক ঝলক দেখতে জড়ো হওয়া জনতা রাস্তার ধার থেকে উল্লাস প্রকাশ করেন। মোদী মোদী স্লোগান দেন। প্রধানমন্ত্রী মোদী করমর্দন করে, হাত নাড়িয়ে জনগণের অভিবাদন গ্রহণ করেন। এই সময়, শিশুদের আদর করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। ভোটকেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর একটি প্রতিকৃতি দেখান। সেই প্রতিকৃতিতে অটোগ্রাফ দেন প্রধানমন্ত্রী। জনতার ভিড়ের মধ্য দিয়েই বুথে চলে যান নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

এদিন ভোট দিতে এসে, নির্বাচনের খবর সংগ্রহকারী সংবাদমাধ্যমের কর্মীদের শরীর স্বাস্থ্যের খোঁজ-খবরও নেন প্রধানমন্ত্রী। তীব্র দাবদাহের মধ্যে তাঁরা ভোটের প্রতি মুহূর্তের খবর পৌঁছে দিচ্ছেন দেশবাসীকে। মিডিয়াকর্মীদের প্রতি মোদী বার্তা দেন, “আপনারা স্বাস্থ্যের যত্ন নিন এবং প্রচুর জল পান করুন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *