Md Selim: ময়দানে একাই সেলিম, 'ভুয়ো এজেন্ট' ধরে হিড়হিড় করে টেনে বের করলেন... - Bengali News | Loksabha Election 2024 allegation MD Selim caught fake agent from gopinathpur murshidabad - 24 Ghanta Bangla News
Home

Md Selim: ময়দানে একাই সেলিম, ‘ভুয়ো এজেন্ট’ ধরে হিড়হিড় করে টেনে বের করলেন… – Bengali News | Loksabha Election 2024 allegation MD Selim caught fake agent from gopinathpur murshidabad

Spread the love

বুথে মহম্মদ সেলিম। সঙ্গে তাঁর এজেন্ট মোস্তাক।Image Credit source: TV9 Bangla

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভোট ময়দানে একাই কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মহম্মদ সেলিম। সকাল থেকেই ঘুরছেন বুথে বুথে। এরইমধ্যে খবর আসে গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে উত্তেজনার। সিপিএমের এজেন্টকে মারধর করে বসতে না দেওয়ার অভিযোগ ওঠে। সেখানে পৌঁছন সেলিম। এরপরই ভুয়ো এজেন্ট ধরা পড়ে সেলিমের হাতে। কলার ধরে বের করে আনেন বাম প্রার্থী।

ভুয়ো ভোটারের কথা শোনা গিয়েছে। এবার ভুয়ো এজেন্টের অভিযোগ তুললেন মহম্মদ সেলিম। এই বুথে এদিন সিপিএমের এজেন্ট ছিলেন মোস্তাক। তাঁকে মেরে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

মহম্মদ সেলিম বলেন, “ফর্ম চুরি করে আমার ও নির্দলের এজেন্টকে মেরে অন্য লোক বসে আছে। এই চুরিটা প্রথম শুনলাম। তাদের গ্রেফতার করতে বলছি, সেক্টর অফিসার গ্রেফতার করছে না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *