Arup Biswas in New tmc: মেসিকেও হারালেন অরূপ, মমতাকে 'গোল' দিয়ে এখল ঋতব্রতর দলে | Former TMC minister Arup Biswas join in new tmc block - 24 Ghanta Bangla News
Home

Arup Biswas in New tmc: মেসিকেও হারালেন অরূপ, মমতাকে ‘গোল’ দিয়ে এখল ঋতব্রতর দলে | Former TMC minister Arup Biswas join in new tmc block

Spread the love

কলকাতা: কয়েকদিন প্রকাশ্যেই আসছিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup biswas)। মেসিকান্ডে তিনবার হাজিরা এড়ালেও পরে ফের বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন তিনি। কিন্তু আজ সেই অরূপেরই কাজকর্ম ছিল দেখার মতো। ক্ষণে-ক্ষণে বদলে গেলে তাঁর ‘রূপ’। থানায় হাজিরা দেওয়ার পর বেরিয়ে বললেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, তারপর গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে। সেখান গিয়ে আবার পেয়েও গেলেন পদ। মেসিকাণ্ডে বারবার থানা আদালতে ছুটতে হচ্ছে অরূপকে। ফুটবলার কোমর জড়িয়ে ছবি তোলায় বিতর্ক পড়েছিলেন তিনি। অনেকে বলছেন, সোমবার যেন মমতাকে ‘গোল’ দিয়ে মেসিকেও পিছনে ফেলে দিলেন সেই অরূপ।

আজ নিউটাউনের একটি অভিজাত হোটেলে বিদ্রোহী তৃণমূল বা নতুন তৃণমূল ব্লকের বৈঠক ছিল। সেখানে বিদ্রোহীরা তো বটেই, যোগ দেন কয়েক কাউন্সিলরও। এরপর দেখা গেল সেখানে উপস্থিত অরূপ বিশ্বাস। প্রাথমিক ভাবে প্রশ্ন উঠছিল, এই গোপন বৈঠকে অরূপ কী করছেন? কারণ, তিনি না কাউন্সিলর না বিধায়ক। ফলত,ওই বিদ্রোহী শিবিরে তিনি কী করছেন স্বাভাবিক ভাবেই উঠবে প্রশ্ন।

এ দিন, বিধান নগর দক্ষিণে পুলিশি জিজ্ঞাসাবাদে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। এরপর থানা থেকে বের হন পৌনে ২টো নাগাদ। সেখান থেকে বেরিয়ে মা ফ্লাইওভার ধরে নেমে আসেন ময়দানে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন অরূপ। টিভি ৯ বাংলাকে বলেন, “আমি বারবার বলছি আমি তৃণমূলে আছি…মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি।” এরপর ফোর্ট উইলাম থেকে বাঁদিকে টার্ন নিয়ে নিউটাউনের দিকে ঘুরে যায় অরূপের গাড়ি।

তারপরের ছবি তো সকলের জানা। বৈঠক শেষে দেখা গেল, নতুন তৃণমূলের কমিটিতে রয়েছেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, ভাইস প্রেসিডেন্টও তিনি। এবার প্রশ্ন, খানিক আগে মমতার সঙ্গে আছি বলা অরূপ কেন বিদ্রোহী দলে? সেই প্রশ্নের উত্তর ভবিষ্যত দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *