HS Exam Result: কবে বের হচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? হয়ে গেল বড় ঘোষণা - Bengali News | Higher secondary exam result will be published on may 8 - 24 Ghanta Bangla News
Home

HS Exam Result: কবে বের হচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট? হয়ে গেল বড় ঘোষণা – Bengali News | Higher secondary exam result will be published on may 8

Spread the love

কলকাতা: ভোটে মেতেছে গোটা দেশ। ভোটের উত্তাপে তপ্ত বাংলাও। সাত দফার লোকসভা নির্বাচন শেষ হচ্ছে ১ জুন। রেজাল্ট ৪ জুন। কিন্তু, এরইমধ্যে আবার বের হওয়ার কথা মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের রেজাল্ট। তাই সব সেই দিনক্ষণ ঘোষণা হয় সেদিকে নজর ছিল শিক্ষা মহলের। অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। অবশেষে ঘোষণা হয়ে গিয়েছে ফল প্রকাশের তারিখ। ২ মে বের হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট। তার এক সপ্তাহের মধ্যে বের হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ৮ মে বের হচ্ছে উচ্চমাধ্যমিকের রেজাল্ট। 

পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় বের হচ্ছে ফল। এদিকে ভোট চলছে গোটা রাজ্যেই। বুথ পড়েছে স্কুলগুলিতে। সে ক্ষেত্রে রেজাল্ট কীভাবে পরীক্ষার্থীরা হাতে পাবেন তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। আগে শোনা গিয়েছিল, ফল প্রকাশ হয়ে গেলেও রেজাল্ট পেতে পেতে আরও ১৫ দিন সময় লেগে যেতে পারে। যদিও এখন জানা গেল ফলপ্রকাশের দিনই মিলবে মার্কশিট। সংসদের ওয়েবসাইটেও দেখা যাবে রেজাল্ট। 

(বিস্তারিত আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *