মুদির দোকান ভেঙে মুড়ির বস্তা টেনে খেলো বুনো হাতি - 24 Ghanta Bangla News
Home

মুদির দোকান ভেঙে মুড়ির বস্তা টেনে খেলো বুনো হাতি

Spread the love

পেঁচাবিন্দার জঙ্গল থেকে পূর্ণাপানি গ্রাম হয়ে জোড়াশাল গ্রামে ঢুকে পড়ে একটি বুনো হাতি। বাসিন্দারা জানিয়েছেন, খাবারের সন্ধানে জঙ্গল থেকে বুনো হাতিটি বেরিয়ে পূর্ণাপানি গ্রামে একটি বাড়ি ভেঙে জোড়াশাল গ্রামে ঢোকে। খাবারের সন্ধানে গ্রামের তিনটি বাড়ির দরজা, জানলা শুড় দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে। একটি মাটির বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে ফেলে হাতিটি। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময়ে পরিতোষ দাসের মুদির দোকান নজরে পড়ে তার। ধাক্কা দিয়ে দোকানের সামনের দেওয়াল ভেঙে ফেলে সে। পরিতোষ বলেন, ‘এরপরেই দোকান থেকে মালপত্রের বস্তা বের করে খাওয়া শুরু হয়। হাতি তাড়াতে গ্রামের মানুষ পটকা ফাটালে তাঁদের দিকে তেড়ে যায় হাতিটি। কিছুক্ষণ তাণ্ডব চালানোর পরে হাতিটি দোকানের সামনে থেকে সরে গিয়ে পেঁচাবন্দির জঙ্গলে চলে যায়।’ দোকানির দাবি, হাতির হানায় দোকান ভেঙে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *