২০২৪ এই আসছে…অনুপমের জীবন সুখবর, শেয়ার করলেন নিজেই – Bengali News | Anupam roy shared a good news with his fans, check it out
অনুপমের জীবন সুখবর, শেয়ার করলেন নিজেই
২০২৪টা বেশ ভালই শুরু হয়েছে অনুপম রায়ের। বিয়ে করেছেন সম্প্রতি। এবার আরও এক সুখবর দিলেন তিনি। যা জানতে পেরে উচ্ছ্বসিত ভক্তরা। শুভেচ্ছা বার্তায় আপাতত ভাসছে তাঁর ইনস্টাগ্রাম। কী এমন করেছেন অনুপম? কিছু দিন আগেই মুম্বই গিয়েছিলেন অনুপম। তাঁর মুম্বই যাওয়ার কারণ আগেই সামনে এসেছিল। যা রটেছিল তা যে নেহাতই রটনা নয়, এবার সেই প্রমাণ দিলেন অনুপম নিজেই।
শিল্পা রাওকে চেনেন? ‘পাঠান’ থেকে ‘জওয়ান’ — ছবির কিছু সুপারহিট গান তিনি দর্শককে উপহার দিয়েছেন। এবার শিল্পা গাইতে চলেছেন অনুপমের সুরে। গায়িকার সঙ্গে সেই ছবিই শেয়ার করে অনুপম লেখেন, “শিল্পা রাও ফিট অনুপম রায়। এই বছরেই আসছে।” খবর শুনে খুশি ভক্তরা। তাঁরা লিখছেন, “এটার অপেক্ষাতেই তো ছিলাম।”
কিছু দিন আগেই বিয়ে করেছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি। সে সময় তাঁদের সম্পর্ককে ঘিরে কম আলোচনা হয়নি। অনেকেই ভেবেছিলেন শোকে পাথর হয়ে পড়েছেন অনুপম। যদিও মাস দুয়েক আগেই বোমা ফাটিয়েছিলেন অনুপম। টিভিনাইন বাংলাকে জানিয়েছিলেন বিয়ে করতে চলেছেন তিনি। সেই মতোই মার্চ মাসে গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন তিনি। যদিও খুব ছিমছাম ভাবেই বিয়ে সেরেছিলেন ওঁরা। হাজির ছিলেন টলিউডের হাতে গোনা কয়েকজন।