টাকা কেটে নিল কিন্তু ট্রেনের টিকিট এল না! হেল্পলাইনে ফোন করতেই সাংসদের PA-র অ্যাকাউন্ট ফাঁকা - Bengali News | Lok Sabha MP's Personal Secretary Loses over 1 Lakh After Dialing Fake Helpline Number for Railway - 24 Ghanta Bangla News
Home

টাকা কেটে নিল কিন্তু ট্রেনের টিকিট এল না! হেল্পলাইনে ফোন করতেই সাংসদের PA-র অ্যাকাউন্ট ফাঁকা – Bengali News | Lok Sabha MP’s Personal Secretary Loses over 1 Lakh After Dialing Fake Helpline Number for Railway

Spread the love

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কেটেছিলেন মেয়ের জন্য, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলেও, আসেনি কোনও টিকিট।হেল্পলাইনের নম্বর খুঁজে খুঁজে ফোন করেছিলেন। টিকিট তো এল না। উল্টে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল ১ লক্ষ টাকা। লোকসভার সাংসদের ব্যক্তিগত সচিবই পড়লেন আর্থিক প্রতারণার খপ্পরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি ঘটনাটি ঘটেছে। সাংসদের ব্যক্তিগত সচিব তাঁর মেয়ের জন্য ট্রেনের টিকিট বুক করতে গিয়েছিলেন অনলাইনে। হেল্পলাইন নম্বরে ফোন করতেই তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার ২০২ টাকা উধাও হয়ে যায়।

মোবাইল অ্যাপের মাধ্যমে তিনি মেয়ের জন্য টিকিট কাটছিলেন। টিকিটের দাম অ্যাকাউন্ট থেকে কেটে গেলেও, টিকিট আসেনি। বাধ্য হয়ে তিনি অনলাইনে হেল্পলাইন নম্বর সার্চ করেন। একটি নম্বর পান, সেই নম্বরে ফোন করতেই পর পর তিন ধাপে তার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা কেটে নেওয়া হয়।

আর্থিক প্রতারণার খপ্পরে পড়েছেন, এ কথা বুঝতে পেরেই তিনি সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাঅম রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *