বয়স অনুযায়ী ছেলে ভীষণ মোটা! শুনতে পেয়েই কী সাফাই সুদীপার? – Bengali News | Sudipa chatterjee s son is getting fat, what is her reaction
সুদীপা চট্টোপাধ্যায়কে চেনেন? এক সময় ‘রান্নাঘর’ নামক এক রিয়ালিটি শো’র সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এখন যদিও বেশির ভাগ সময়েই নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। সেই সুদীপার ছেলে আদিদেভ। সদ্য ক্লাস ওয়ানে ভর্তি হয়েছে সে। তার প্রথম দিন স্কুলে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন সুদীপা নিজেই। ছোট্ট আদির ছবিতে ‘ওবেসিটি’ প্রসঙ্গ আসতেই পাল্টা উত্তর দিলেন সুদীপা। কী বললেন তিনি?
এক ব্যক্তি আদিদেবের উদ্দেশে লেখেন, “একজন সুস্থ বাচ্চা তাঁর বাবা-মায়ের গর্ব। কিন্তু ওবেসিটি নয়। এই ব্যাপারে একটু নজর দিন। যাতে আগামী দিনে ও সুস্থ থাকে। খুশী থাকে।” উত্তরে সুদীপার বক্তব্য, “আপনি ঠিকই বলেছেন। কিন্তু কিছু করার নেই। আসলে এটা পরিবারের মধ্যেই রয়েছে।” সুদীপা বোঝাতে চেয়েছেন, পরিবারের সবারই ওজন বেড়ে যাওয়ার সমস্যা রয়েছে। তিনি, তাঁর স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় এঁদের কাউকে রোগা বলা যায় না। যদিও নেটিজেনরা মনে করিয়ে দিয়েছেন তাঁর সৎ ছেলের কথা। তাঁদের বক্তব্য, “আকাশ তো মোটা নয়।”
কিছু মাস আগেই বাড়ির পোষ্যর কামড় খেয়েছিল ছোট্ট আদি। তা নিয়ে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছিল সুদীপাকে। হাসপাতালেও ভর্তি করতে হয় তাঁকে। যদিও সেই সব সমস্যা কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে আদি। যাচ্ছে স্কুলেও।