Bhpatinagar Blast: বিস্ফোরণের আগে কী নিয়ে এত কথা? ভূপতিনগর বিস্ফোরণে দেড় বছর আগে নিহত তৃণমূল নেতার কল ডিটেইলসে নজর - Bengali News | Bhpatinagar blast What is so much talk about before the explosion? A look at the call details of the Trinamool leader who was killed in the Bhupatinagar blast one and a half years ago - 24 Ghanta Bangla News
Home

Bhpatinagar Blast: বিস্ফোরণের আগে কী নিয়ে এত কথা? ভূপতিনগর বিস্ফোরণে দেড় বছর আগে নিহত তৃণমূল নেতার কল ডিটেইলসে নজর – Bengali News | Bhpatinagar blast What is so much talk about before the explosion? A look at the call details of the Trinamool leader who was killed in the Bhupatinagar blast one and a half years ago

Spread the love

২০২২ সালে ২ ডিসেম্বর
ভূপতিনগরের এই বাড়িতেই বিস্ফোরণ হয় (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

কলকাতা:  ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার আরও তৎপর এনআইএ।  এবার নজরে বিস্ফোরণের মৃত তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না-সহ আরও দুজনের কল ডিটেইলস। সংগ্রহ করা হবে এনআইএ-এর ওপর হামলার ঘটনায় আটক বলাই মাইতি এবং মনব্রত জানার কল রেকর্ডসও।

বিস্ফোরণের দিন অর্থাৎ ২০২২ সালের ২ ডিসেম্বর রাতে মৃত রাজকুমার মান্নার সঙ্গে বলাই ও মনোব্রত কথা হওয়ার একাধিক প্রমাণ এসেছে তদন্তকারীদের হাতে। একাধিকবার ফোনে কথা বলার প্রমাণ মিলেছে।  আর সেই বিষয়টি নিয়ে নিশ্চিত হতেই এবার কল ডিটেইলস খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। তদন্তকারীরা জানতে চাইছেন, বিস্ফোরণের আগে কী নিয়ে এত কথা?
কার নির্দেশে রাজকুমার মান্নার বাড়িতে বোমা তৈরি হচ্ছিল? বোমা তৈরির কাঁচামাল কোথা থেকে আনা হত? সেই বিষয়গুলো খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। বলাই ও মনোব্রতকে লাগাতর জেরা করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, ২০২২ সালে ২ ডিসেম্বর রাত এগারোটা নাগাদ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে ভূপতিনগর। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। মৃত্যু হয়েছিল রামকুমার, তাঁর ভাই দেবকুমার ও বিশ্বজিৎ গায়েনের। মৃত্যু হয়েছিল আরও একাধিকজনের। দেহাংশ গিয়ে পড়ে বিস্ফোরণস্থলের কয়েক ফুট দূরের পুকুরেও। এই মামলায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ। তারপর আদালতের নির্দেশে মামলার তদন্তভার নেয় এনআইএ।

শনিবার সেই ঘটনারই তদন্তে গিয়েছিলেন এনআইএ আধিকারিকরা। সেখানে তাঁদের ওপর হামলার অভিযোগ ওঠে। এনআইএ-এর গাড়িও ভাঙচুর হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় ইতিমধ্যেই রাজ্যপাল রিপোর্টও তলব করেছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *