Mamata Banerjee on NIA: 'ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাবে?', NIA নিগ্রহ-কাণ্ডে মুখ খুললেন মমতা - Bengali News | Mamata Banerjee on NIA: CM Mamata Banerjee question on NIA's role at Bhupatinagar blast in Purba Medinipur - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee on NIA: ‘ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাবে?’, NIA নিগ্রহ-কাণ্ডে মুখ খুললেন মমতা – Bengali News | Mamata Banerjee on NIA: CM Mamata Banerjee question on NIA’s role at Bhupatinagar blast in Purba Medinipur

NIA-এর উপর আক্রমণের ঘটনায় মুখ খুললেন মমতাImage Credit source: Tv9 Bangla

রায়গঞ্জ: ভূপতিনগরে এনআইএ (NIA)- উপর হামলা। সেই ঘটনায় এনআইএ-র ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। সেই ঘটনায় ২ জন অফিসার আহত হয়েছেন বলে অভিযোগ। এমনকী কেন্দ্রীয় বাহিনীকেও বাধা পেতে হয় বলে অভিযোগ। পুরো ঘটনার কথা জানিয়ে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। এই নিয়েই মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পথে সাংবাদিকদের সামনে মমতা প্রশ্ন তুলেছেন, “পুলিশকে জানিয়ে গিয়েছিল? ওরা কেন মধ্যরাতে পুলিশকে না জানিয়ে যাবে?”

মমতা আজ বলেছেন, “নিয়ম অনুযায়ী পুলিশকে জানিয়ে যাওয়া উচিৎ ছিল। মাঝরাতে যদি গ্রামের লোক দেখেন কিছু লোক আসছেন, তাঁরা কীভাবে বুঝবেন? ভোটের আগে কেন গ্রেফতার করবে? বিজেপি কী মনে করছে? সব বুথ এজেন্টকে গ্রেফতার করবে? এই করে ভোটে জিতবে? শূন্যে গুলি ছুড়ছে।” এখানেই শেষ নয়, এনআইএর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেছেন, “কী অধিকার আছে এনআইএ-র? শুধুমাত্র বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য এটা করছে। বিজেপির এই নোংরামি সারা পৃথিবীতে আওয়াজ তুলব।”

এ দিকে, আবার মুখ্য়মন্ত্রী মুখ খোলার পরই পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিজেপি-র পক্ষ থেকে। মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “চোরকে জানিয়ে তারপর তাঁর বাড়ি পৌঁছতে হবে? এটা কোথায় লেখা আছে? এ তো আগেরকার দিনে রঘু ডাকাতরা চিঠি দিয়ে ডাকাতি করতে যেত। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই দিন ফিরিয়ে আনতে চাইছেন? এই মন্তব্যের কোনও গ্রহণযোগ্যতা নেই। ওনাকে দেখেই বাংলার মানুষ একসময় স্বপ্ন দেখেছিল সিপিএম-কে পরাজিত করা সম্ভব। এখন সেই মুখ্যমন্ত্রী হামলাকে সমর্থন করছেন।” এ প্রসঙ্গে আবার শিশির অধিকারী বলেছেন, ”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *