Attack on NIA LIVE Updates: আহত দুই অফিসার, ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করল NIA – Bengali News | LIVE Updates: attack on NIA in bhupatinagar, NIA files case to police, 2 officers injured
সন্দেশখালিতে মাথা ফেটে গিয়েছিল ইডি অফিসারের। এবার ভূপতিনগের আক্রান্ত এনআইএ অফিসাররা। তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় সংস্থাকে। সেই ঘটনায় ২ জন অফিসার আহত হয়েছেন বলে অভিযোগ। এমনকী কেন্দ্রীয় বাহিনীকেও বাধা পেতে হয় বলে অভিযোগ। পুরো ঘটনার কথা জানিয়ে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। ২০২২ সালে ভূপতিনগরে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, তারই তদন্তের জন্য তল্লাশি চালাচ্ছিল এনআইএ।