ইজরায়েলের উপর আক্রমণ করবে এই মুসলিম দেশ, সরে দাঁড়াতে বলল আমেরিকাকে - Bengali News | Iran Prepare to Counter Attack Israel After Air Strike in Damascus, Asks USA to Step Aside - 24 Ghanta Bangla News
Home

ইজরায়েলের উপর আক্রমণ করবে এই মুসলিম দেশ, সরে দাঁড়াতে বলল আমেরিকাকে – Bengali News | Iran Prepare to Counter Attack Israel After Air Strike in Damascus, Asks USA to Step Aside

এবার ইজরায়েলে হামলা চালাবে ইরান।Image Credit source: AFP

গাজা: জটিল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েল-হামাসের যুদ্ধে  নতুন মোড়। এতদিন গাজা থেকে শুরু করে প্যালেস্তাইনের উপরে নির্বিচারে গোলা-গুলি বর্ষণ করেছে ইজরায়েল। হাত গুটিয়ে থাকেনি হামাসও। এবার প্যালেস্তাইনের পাশে এসে দাঁড়াল মধ্য প্রাচ্যের এক দেশ। ইরান এবার হামলার হুঁশিয়ারি দিল ইজরায়েলের উপরে। আমেরিকা যাতে এর মধ্যে নাক না গলায়, তার জন্য তাদের সরে দাঁড়ানোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

সম্প্রতিই সিরিয়ায় দূতাবাসে এয়ারস্ট্রাইক চালায় ইজরায়েল। এর পাল্টা জবাবেই এবার ইজরায়েলের উপরে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। হিজবুল্লা গোষ্ঠীও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমেরিকাকেও।

ওয়াশিংটনকে পাঠানো বার্তায় ইরান জানিয়েছে, নেতানিহায়ুর ফাঁদে যেন জড়িয়ে না পড়ে আমেরিকা। আক্রান্ত হওয়া থেকে বাঁচতে এখনই সরে দাঁড়াক আমেরিকা। ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মহম্মদ জামসিদি জানিয়েছেন, আমেরিকা ইতিমধ্যেই জবাব দিয়েছে। তারা ইরানকে অনুরোধ করেছে আমেরিকার উপরে যেন কোনও হামলা না চালানো হয়।

সূত্রের খবর, ইতিমধ্যেই সতর্কতা বার্তা জারি করেছে মার্কিন মুলুক। ইরান-ইজরায়েলের যুদ্ধে ইজরায়েলে আমেরিকার ঘাঁটিগুলিতেও হামলা চলতে পারে বলে আশঙ্কা। তা হলে, পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। বাইডেন প্রশাসনের শঙ্কা, ইরান সাধারণ মানুষের উপরে নয়, বরং ইজরায়েল ও আমেরিকার গোয়েন্দা বা সামরিক ঘাঁটিতেই হামলা চালাতে পারে।

সোমবার দামাস্কাসের এয়ারস্ট্রাইকে আমেরিকার যে কোনও হাত নেই, তা সরাসরি ইরানকেই জানিয়েছিল বাইডেন প্রশাসন। সেই সময়েই আন্দাজ করা হয়েছিল, মধ্য প্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিকে হামলার হাত থেকে রক্ষা করতেই এই সরাসরি ইরানের কাছে বার্তা পাঠিয়েছিল আমেরিকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *