ঢেঁড়া পিটিয়ে চাষ বন্ধের ‘ফতোয়া’, বিজেপির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে উত্তপ্ত পূর্ব বর্ধমান, আতঙ্কে কৃষকরা
জ্যোৎচাঁদ গ্রামের বাসিন্দা তোতন মান্না বললেন, ‘একজন লোক সাইকেলে চেপে গ্রামে এসেছিল। ঢোল পিটিয়ে বলে গেল, এখন থেকে চাষাবাদ বন্ধ।’ গ্রামের অধিকাংশ এলাকায় বেশ কিছু পোস্টারও পড়েছে। সেখানে লেখা, ‘এটা বিজেপির মণ্ডল সভাপতির নির্দেশ। কেউ দলের নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এমন ফতোয়ার বিরুদ্ধে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জ্যোৎচাঁদ গ্রামের সুকুমার মান্না। তাঁর অভিযোগ, ‘জমিতে ট্রাক্টর নামতে দেওয়া হচ্ছে না। নির্দেশ অমান্য করে চাষ করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’