Ashish Nehra: IPL এ আজব কাণ্ড, ক্রিকেট ভুলে হঠাৎই ফুটবল কোচ নেহরাজি! - Bengali News | GT coach Ashish Nehra used football coach strategy during CSK vs GT IPL match, watch video - 24 Ghanta Bangla News
Home

Ashish Nehra: IPL এ আজব কাণ্ড, ক্রিকেট ভুলে হঠাৎই ফুটবল কোচ নেহরাজি! – Bengali News | GT coach Ashish Nehra used football coach strategy during CSK vs GT IPL match, watch video

Spread the love

Ashish Nehra: IPL এ আজব কাণ্ড, ক্রিকেট ভুলে হঠাৎই ফুটবল কোচ নেহরাজি!Image Credit source: IPL Website

কলকাতা: ফুটবলের ময়দানে দুই দলের কোচরা মাঠের পাশ থেকে অনবরত ফুটবলেরদের পরামর্শ দিতে থাকেন। এ ছবি ফুটবল প্রেমীদের কাছে বেশ পরিচিত। কিন্তু ২২ গজে ক্রিকেট ম্যাচ চলাকালীন তেমনটা খুব একটা দেখা যায় না। কিন্তু ওই ছবি এ বার ক্রিকেট মাঠেও দেখা যাচ্ছে। নেপথ্যে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) হেড কোচ আশিস নেহরা (Ashish Nehra)। ২০২২ সালের আইপিএল জয়ী গুজরাট টাইটান্সের কোচ ক্রিকেটে নয়া ধারা এনেছেন। সেই ধারা কী?

গুজরাট টাইটান্সের জন্মলগ্ন থেকে আশিস নেহরা এই টিমের কোচ। হার্দিক পান্ডিয়া যখন গুজরাটের ক্যাপ্টেন ছিলেন সেই সময় মাঠের পাশ থেকে অনবরত টিমের ক্রিকেটারদের জন্য বার্তা দিতেন আশিস নেহরা। এখন গুজরাটের ক্যাপ্টেন বদলে গিয়েছে। শুভমন গিল এখন গুজরাট টিমকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু আশিসের ভাবনা বদলায়নি। নেটদুনিয়ায় এ বার ভাইরাল হয়েছে নেহরাজির এক ভিডিয়ো। এ বারের আইপিএলে ২৪ মার্চ ছিল গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। হার্দিক-রোহিতদের বিরুদ্ধে গুজরাটের ওই ম্যাচে বার বার টেলিভিশন ক্যামেরা ঘুরছিল আশিস নেহরার দিকে।

টিম যখন চাপে, বা মনে হয়েছে কোনও বার্তা দেওয়া প্রয়োজন সেই সময় হঠাৎ ফুটবল কোচের স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন আশিস। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে আশিস মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের সময় কখনও ডেকে নিয়েছেন অধিনায়ক শুভমন গিলকে। আবার কখনও ডাগআউটে থাকা ক্রিকেটারদের দিয়ে বার্তা পাঠিয়েছেন মাঠে। একাধিকবার এমনটা করেছেন আশিস। অনেক সময় বাউন্ডারি লাইনের সামনে ফিল্ডিং করা ক্রিকেটারকেও বার্তা দিয়েছেন আশিস। এখানেই শেষ নয়, ম্যাচের মাঝে যখনই ড্রিঙ্কস বিরতি হচ্ছিল, সেই সময় টিমের অন্য ক্রিকেটারদের মাধ্যমে আশিস নিজের বার্তা দিয়ে পাঠিয়েছেন মাঠে থাকা ক্রিকেটারদের জন্য। এ বারের আইপিএলে গুজরাটের পরপর দু’টি ম্যাচেই এমন কাণ্ড করেছেন আশিস নেহরা।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো—

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *