BidhanNagar: ভুরভুর করে বেরচ্ছিল মদের গন্ধ, সল্টলেক সিটি সেন্টারের কাছে ‘কলকাতা পুলিশ কর্মীকে’ ধরল বিধান নগর থানার পুলিশ – Bengali News | Bidhannagar Police Arrested One Fake police From Salt Lake city centre
গ্রেফতার হওয়া ব্যক্তি
Image Credit source: Tv9 Bangla
সল্টলেক: বিকেলবেলা নাকা চেকিং করার সময়ই সন্দেহ হয়েছিল বিধান নগর থানার পুলিশের। রাস্তার মধ্যে অদ্ভুত আচরণের দেখেই এক ব্যক্তিকে প্রশ্ন করেন পুলিশ আধিকারিকরা। কিন্তু নিজেকে কলকাতা পুলিশ পরিচয় দেওয়া মাত্রই সেই সন্দেহ আরও বেড়ে যায়। এরপর খোঁজ খবর দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ।
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে সল্টলেক সিটি সেন্টার এলাকায়। সেখানে পুলিশের নাকা চেকিং চলছিল। হঠাৎই হেলমেট পরে থাকা এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তাঁকে দাঁড় করায় পুলিশ। জানতে চাওয়া হয় ব্যক্তির পরিচয়।
পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি নিজেকে কলকাতা পুলিশে কর্মরত বলে পরিচয় দেন। এরপরেই কলকাতা পুলিশের কাছে বিষয়টি বিধান নগর পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয়। তখনই ধরা পড়ে যায় অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সঞ্জয় কাঞ্জিলাল। কেষ্টপুরের বাসিন্দা তিনি। পুলিশ জানতে পারে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় এই সব কীর্তি করছিলেন। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কী কারণে সে নিজেকে ভুয়ো পুলিশ পরিচয় দিচ্ছিল সেই বিষয়ে তদন্ত করে দেখবে বিধান নগর উত্তর থানার পুলিশ।