নজর লাগার ভয়, পাঁচ বছর ধরে সকলের নজর থেকে কী লুকিয়ে চলেছেন দীপিকা-রণবীর?
দেখতে দেখতে ছয় বছর হতে চলল সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। গোপনে বেড়েছিল তাঁদের প্রেম। সকলের আড়ালেই হয় বাকদান।
তারপর সকলে জানতে পেড়েছিলেন এই জুটি একে অন্যকে মন দিয়েছেন। এখানেই ইতি নয়, রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর মন ভাঙা দীপিকার কাছে মসিহা ছিলেন রণবীর সিং।
বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন তিনি, বর্তমানে তাঁরা একে অন্যের জীবন সঙ্গী। বলিউডের অন্যতম প্রাণবন্ত জুটি তাঁরা। একসঙ্গে যেখানে থাকেন, সেখানেই ধামাকা।
তবে এই জুটির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বিয়ের পূর্ণাঙ্গ ভিডিয়ো সেভাবে সামনে আসতে দেখা যায়নি। মাঝে একবার দীপিকা ও রণবীরের বাবার কথোপকথনে তা কিছুটা হলেও সামনে এসেছিল।
তবে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই ভিডিয়ো দেখার ভাগ্য কারও হয়নি। শোনা যায় এই জুটি ইচ্ছে করেই না কি এই ভিডিয়ো সামনে আনেননি।
এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তাঁদের বিয়ের ফোটোগ্রাফার বিশাল পঞ্চাবী জানান, তাঁরা বিয়ের ভিডিয়ো এতদিন সকলের থেকে আড়াল করে রেখেছিলেন, নজর লেগে যাওয়ার ভয়ে।
সেই কারণেই আজও পুরো তৈরি হয়ে যাওয়া ভিডিয়ো সামনে আনতে দেখা যায়নি এই জুটিকে। সদ্য সুখবর শেয়ার করেছেন তাঁরা। মা হতে চলেছেন।
সেপ্টেম্বর মাসেই তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে তাঁদের। ভক্তদের নজরে এখন তাই দীপবীরের প্রতিটা আপডেট।







