Bankura: 'ন'বছরের মেয়েটা মরার আগে বলল বাবা সাপে কেটেছে, গাড়ি পেতে দেরী হল... আর সব শেষ' - Bengali News | Bankura: The car did not arrive on time, the snake bitten patient died on the way to the hospital in Bankura - 24 Ghanta Bangla News
Home

Bankura: ‘ন’বছরের মেয়েটা মরার আগে বলল বাবা সাপে কেটেছে, গাড়ি পেতে দেরী হল… আর সব শেষ’ – Bengali News | Bankura: The car did not arrive on time, the snake bitten patient died on the way to the hospital in Bankura

Spread the love

বাঁকুড়া: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সময় মতো গাড়ি না মেলায় সাপে কাটা এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হল তাঁর। রোগীর বয়স কত জানেন?মাত্র ন’বছর। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের শালীকন গ্রামে।

স্থানীয় ভাবে জানা গিয়েছে, মৃতের নাম জয়তী রুইদাস (৯)। বৃহস্পতিবার বিকেলে ইন্দাস ব্লকের শালীকন গ্রামে জয়তী তাঁর বাবার সঙ্গে বাড়ির পাশেই একটি ফাঁকা জায়গায় বসেছিল। সেই সময় হঠাৎ করে একটি বিষধর সাপ গর্ত থেকে বেরিয়ে ওই শিশু কন্যাকে ছোবল মারে। ঘটনার বিষয়ে পরিবারের লোকজনকে জানালে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে পরিবারের অভিযোগ, প্রত্যন্ত ওই এলাকায় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মেলেনি গাড়ি।

বেশ কিছুক্ষণ পরে একটি গাড়ি করে শিশুটিকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই শিশু কন্যার। পরে ইন্দাস থানার পুলিশ গ্রামে গিয়ে ওই শিশু কন্যার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। শুধুমাত্র প্রত্যন্ত এলাকা এবং গাড়ি জোগাড় করতে দেরি হওয়ায় এভাবে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হওয়ায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে।

মৃতের জেঠু কার্তিক রুইদাস বলেন, “বাবার সঙ্গে বসেছিল রাস্তার ধারে। তখনই ওকে সাপে কেটেছিল। ন’বছরের মেয়েটা মরার আগে বলল বাবা সাপে কেটেছে। ওর বাবা হতভম্ব হয়ে গেল। গাঁ গঞ্জে গাড়ি পাচ্ছিলাম না বলে হাসপাতালে নিতে দেরী হল। আর কী সব শেষ।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *