Sadhguru Health Update: মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, বুঝতে দেননি কাউকে, পেইনকিলার খেয়ে কীভাবে দিন কাটান সদগুরু? - Bengali News | Sadhguru Had Brain Bleed but Refused to Cancel Show, Took painkiller & Attend Program, Shares Isha Foundation - 24 Ghanta Bangla News
Home

Sadhguru Health Update: মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, বুঝতে দেননি কাউকে, পেইনকিলার খেয়ে কীভাবে দিন কাটান সদগুরু? – Bengali News | Sadhguru Had Brain Bleed but Refused to Cancel Show, Took painkiller & Attend Program, Shares Isha Foundation

Spread the love

নয়া দিল্লি: অসুস্থ সদগুরু। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে দিল্লির একটি নামকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, সদগুরুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। সেই কারণেই অস্ত্রোপচার করা হয়। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে এত গুরুতর অসুস্থতার কথা কাউকে বুঝতে দেননি সদগুরু। এমনকী, শরীর খারাপ থাকা সত্ত্বেও তিনি যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করেছেন।

বুধবার ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়, গত ১৫ মার্চ সদগুরুর এমআরআই স্ক্য়ান করা হয়। তার মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ লক্ষ্য করেন চিকিৎসকরা। অবিলম্বে অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সদগুরু তাঁর পূর্ববর্তী কোনও প্রতিশ্রুতি বাতিল করতে চাননি। শরীর খুব খারাপ, তবুও পেইনকিলার খেয়ে তিনি সমস্ত অনুষ্ঠানে যোগ দেন।

ইশা ফাউন্ডেশনের বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিগত চার সপ্তাহ ধরে সদগুরুর প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিল। ১৪ মার্চ তিনি দিল্লিতে আসেন, সেখানে পৌঁছনোর পরই তাঁর মাথা ব্যথা প্রচণ্ড বাড়ে। সঙ্গে সঙ্গে তাঁর এমআরআই করানো হয়। রিপোর্টে দেখা যায়, বিগত ৩-৪ সপ্তাহ ধরে সদগুরুর মস্তিষ্কে ক্রনিক রক্তক্ষরণ হচ্ছিল। এমআরআই-র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেও নতুন করে রক্তক্ষরণ হয়েছিল।

রিপোর্ট পাওয়ার পরও চিন্তিত বা ভয়ভীত হননি সদগুরু। তিনি পূর্ব নির্ধারিত কোনও অনুষ্ঠানও বাতিল করতে চাননি তিনি। ওষুধ, পেইন কিলার খেয়েই তিনি সমস্ত অনুষ্ঠানে যান। সেখানেও কাউকে বুঝতে দেননি যে তিনি এত গুরুতর অসুস্থ।

পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, যেমন ভাবা হয়েছিল, তার থেকেও দ্রুত সুস্থ হয়ে উঠেছেন সদগুরু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *