TMC worker dead: ব্রিগেডের সভা থেকে বেরিয়ে অসুস্থ, মৃত্যু তৃণমূল কর্মীর - Bengali News | TMC worker died after brigade rally on sunday - 24 Ghanta Bangla News
Home

TMC worker dead: ব্রিগেডের সভা থেকে বেরিয়ে অসুস্থ, মৃত্যু তৃণমূল কর্মীর – Bengali News | TMC worker died after brigade rally on sunday

Spread the love

ব্রিগেড থেকে ফেরার পথে মৃত্যুImage Credit source: Facebook

বর্ধমান: ব্রিগেডের সভা শেষে বাস ধরতে যাওয়ার পথে হঠাৎ করেই লুঠিয়ে পড়লেন তৃণমূলকর্মী। রবিবার দুপুরে সভাস্থল থেকে কিছুটা দূরেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। মৃতের নাম আতুয়াল মণ্ডল, বয়স ৬৪ বছর। জানা গিয়েছে, তিনি বর্ধমানের রায়নার হিজলনা এলাকার শিবপুরের বাসিন্দা।

রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল এদিন জানান, ব্রিগেডে সভা শেষে বাস ধরতে যাচ্ছিলেন তিনি। রাস্তায় আচমকা অসুস্থতা বোধ করায় গাছ তলায় বসে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই সেখানে লুটিয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, দীর্ঘদিনের তৃণমূল কর্মী আতুয়াল মণ্ডল। এই ঘটনায় মর্মাহত এলাকার তৃণমূল কর্মীরা। তিনি এদিন বাসে করেই এসেছিলেন ব্রিগেড সভায়। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূল নেতা বামদেব মণ্ডল বলেন, উনি একেবারে সামনে থেকে দলটা করতেন, আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমরা একসঙ্গে বড় হয়েছি। দলে সব সভাতেই যোগ দিতে যেতেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *