Arjun Singh: 'আগে জানলে আসতামই না', টিকিট না পেয়ে 'বিধ্বস্ত' অর্জুন - Bengali News | TMC Announce Partha Bhowmik name from barrackpore loksabha seat arjun singh reaction - 24 Ghanta Bangla News
Home

Arjun Singh: ‘আগে জানলে আসতামই না’, টিকিট না পেয়ে ‘বিধ্বস্ত’ অর্জুন – Bengali News | TMC Announce Partha Bhowmik name from barrackpore loksabha seat arjun singh reaction

Spread the love

ব্যারাকপুর: পার্থ ভৌমিককে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল। টিকিট না পেয়ে ক্ষুব্ধল অর্জুন সিং। অর্জুন বলেন, “আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব। ব্যারাকপুরের বাইরে লড়ব না। টালবাহানা করে আলটিমেটলি টিকিট দেওয়া হল না। এটায় আমার কোনও দুঃখ নেই। একটাই দুঃখ দল আগে বলে দিত আমাকে দেবে না।”

এবার কি তাহলে সংগঠনে ঢুকছেন অর্জুন? দলের কোনও দায়িত্ব পাবেন তিনি? সাংবাদিকদের এ প্রশ্ন যে একেবারেই অর্জুনের মনের মতো হয়নি বুঝিয়ে দিলেন জবাবেই। অর্জুন বলেন, “দেড় বছর ধরে দলের দায়িত্বে ছিলাম না। শুধু সাংসদ ছিলাম। আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। দলে যিনি এনেছিলেন তিনিই বলেছিলেন। এবার টিকিট দেওয়া হয়নি।”

অর্জুনের দাবি, তাঁকে আজ শেষ মুহূর্তে জানানো হয়েছে টিকিট তিনি পাচ্ছেন না। অর্জুন বলেন, তিনি মরসুমি ফল নয়। সবসময় রাজনীতিতে থাকেন। এবার কি তাহলে নতুন পথে হাঁটবেন অর্জুন? বললেন না কিছু। তবে অর্জুন বলেন, “আক্ষেপ থাকবে। দেড় বছর ধরে দল বলে নিয়ে এল টিকিট দেবে ব্যারাকপুরে। আগে জানলে তো আমি আসতামই না। আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি। আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো। এখানে জন্মেছি, এখানে মরব।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *