MI, IPL 2024: আইপিএলের আগে MI এর ‘নয়া মালিঙ্গা’র হ্যাটট্রিক, স্বস্তি হার্দিক-রোহিতের – Bengali News | Mumbai Indians new overseas signing Nuwan Thushara claims T20I hat trick ahead of IPL 2024
MI, IPL 2024: আইপিএলের আগে MI এর ‘নয়া মালিঙ্গা’র হ্যাটট্রিক, স্বস্তি হার্দিক-রোহিতের
Image Credit source: X
কলকাতা: শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা দীর্ঘদিন আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সে ক্রিকেটার হিসেবে সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে দলের মেন্টর, বোলিং কোচের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আসন্ন আইপিএলেও তাঁকে মুম্বইয়ের বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে। হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অবশ্য এ বারের আইপিএলে এক নতুন মালিঙ্গাকে নিয়ে মাঠে নামবে। তিনি আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে আন্তর্জাতিক টি-২০ (T20I) ক্রিকেটে হ্যাটট্রিক নিয়ে শিরোনামে এসেছেন।
কথা হচ্ছে, দুবাইতে হওয়া আইপিএল নিলামে ৪.২ কোটিতে মুম্বই ইন্ডিয়ান্সের কেনা ক্রিকেটার নুয়ান থুশারাকে নিয়ে। লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গে তাঁর বোলিং অ্যাকশনের মিল থাকায় শ্রীলঙ্কার এই ক্রিকেটারকে বলা হয় নতুন মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে হ্যাটট্রিক নিয়েছেন নুয়ান থুশারা। ফলে স্বাভাবিকভাবেই ক্রিকেট মহলে তাঁকে নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন, আইপিএলের আগে নুয়ানের এই ফর্ম আশা জাগাবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।