৫৪৯ কোটির ব্রিজে ফাটল! সেই ‘ফাঁক’ দিয়ে নদীর জলে যুবকের ফোন, তার পর…
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্রিজে কতটা চওড়া ফাটল তৈরি হয়েছে, তা বোঝানোর চেষ্টা করছিলেন ওই যুবক। সেই কারণে ফাটলের মাঝখানে একটি ইঁট ঢোকানোর চেষ্টা করছিলেন তিনি। সেই সময়ে ওই যুবকের পকেট থেকে ফোনটি আচমকা ফাটলের মধ্যে দিয়ে ব্রিজের নীচে দিয়ে বয়ে যাওয়া নদীতে পড়ে যায়। ব্রিজের পরিকাঠামোর ত্রুটি দেখাতে গিয়ে যে যুবকের এমন অবস্থা হবে, তা হয়ত তিনি স্বপ্নেও কল্পনা করেননি। তবে পরে অবশ্য ব্রিজের নীচে থেকে মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।