WPL 2024: রেকর্ড রান তাড়ায় অল্পের জন্য হার RCB-র, মরসুমের প্রথম জয় জায়ান্টসের – Bengali News | WPL 2024 Royal Challengers Bangalore vs Gujarat Giants Arun Jaitley Stadium Delhi Match Report
শহর বদলাতেই ভাগ্য় বদলাল গুজরাট জায়ান্টসের। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ চলছে। প্রথম পর্বের ম্যাচ হয়েছে বেঙ্গালুরুতে। জয়ের মুখ দেখেনি গুজরাট জায়ান্টস। শক্তিশালী দল গড়লেও পারফরম্যান্সে ভরসা দিতে পারছিলেন না বেথ মুনিরা। দিল্লি পর্বে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নেমেছিল গুজরাট জায়ান্টস। বিশাল স্কোর গড়ে অবশেষে মরসুমে প্রথম জয়ের স্বাদ পেল জায়ান্টস। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টস অধিনায়ক বেথ মুনি। ক্যাপ্টেন বেথ মুনির সঙ্গে শতরানের জুটি গড়েন লরা উলফার্ট। আরসিবি শিবিরে প্রথম সাফল্য রিচার সৌজন্যে। ১৪০ রানে ওপেনিং জুটি ভাঙে জায়ান্টসের। একতা বিস্তের থ্রো ধরে দুর্দান্ত রান আউট রিচা ঘোষের। লরা উলফার্ট ৭৬ রানে ফেরেন। বেথ মুনি ৫১ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন। লোয়ার অর্ডার রান না পেলেও স্মৃতি মান্ধানাদের ২০০ রানের বিশাল টার্গেট দেয় গুজরাট।
Delhi brings 𝙙𝙚𝙡𝙞𝙜𝙝𝙩 for the Gujarat Giants 😃👏#RCB came close to the target but it’s #GG who register their first win of the season 🙌
Scorecard 💻📱https://t.co/W8mqrR94WB#TATAWPL | #GGvRCB | @Giant_Cricket pic.twitter.com/3B5r6VQpNP
— Women’s Premier League (WPL) (@wplt20) March 6, 2024
রেকর্ড রান তাড়ায় শুরুতেই সাব্বিনেনি মেঘনার উইকেট হারায় আরসিবি। তাদের রান রেট ঠিক থাকলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় চাপ বাড়তে থাকে। রিচা ঘোষ ২১ বলে ৩০ রানে ফেরেন। শেষদিকে জর্জিয়া ওয়ারহ্যাম ক্ষীণ আশা জাগিয়েছিলেন আরসিবি শিবিরে। ৮ উইকেটে ১৮০ রান তোলে আরসিবি। ১৯ রানে জয় গুজরাট জায়ান্টসের।