মাকে ছেড়ে অন্য মহিলাকে বিয়ে, কাঞ্চনকে কি ঘৃণা করে ১০ বছরের পুত্র ওশ? – Bengali News | What does kanchan mallick’s son think about him
কাঞ্চন মল্লিক; পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং ওশ।
ক্লাস ফাইভের ছাত্র সে। ইতিমধ্য়েই বাবার বিয়ের খবর পেয়ে গিয়েছে সে। কলকাতার বিখ্যাত আন্তর্জাতিক স্কুলে পড়ে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ওশ। সে জেনে গিয়েছে বাবা কাঞ্চন মল্লিক বিয়ে করতে চলেছেন একজনকে। মা পিঙ্কি বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে মানুষটার বিবাহবিচ্ছেদ ঘটে গিয়েছে। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করতে চলেছে তার বাবা।
১০ জানুয়ারি, ২০২৪। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনিভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের। পরের মাসে প্রেমের দিনে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে সইসাবুদ করে আইনি বিয়েটা করেছেন কাঞ্চন। এসবই কাঞ্চনের ১০ বছরের পুত্র ওশ জানে।
বিষয়টি নিয়ে TV9 বাংলাকে কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বলেছেন, “ওশ আমাকে বলেছে, যেটা বাস্তব, সেটা বাস্তব। আমরা নতুন করে জীবন শুরু করব। আমার সঙ্গে খুবই ভাল আছে ওশ। আমাকে একটাই কথা বলেছে, ‘মা, আমার কাস্টডি যেন তুমি পাও।’ পৃথিবীর কোনও শক্তি নেই যে, শক্তি ১৮ বছরের আগে ওশকে আমার থেকে সরিয়ে নেবে। আর হ্যাঁ, ওশ কিন্তু ওর বাবা ঘৃণা করে না, সে তার বাবাকে ক্ষমা করে দিয়েছে অনেক আগেই।”
এই খবরটিও পড়ুন
এ ব্যাপারে TV9 বাংলাকে কাঞ্চন মল্লিক এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন, “আমার সঙ্গে ওশের মায়ের যখন আইনিগতভাবে ছাড়াছাড়ি চলছে, তখন ভিজ়িটিং রাইটের সময় দেখা হয়েছিল। এখন কাস্টডি রাইট ওর মায়ের কাছে আছে। যে যাই-ই বলুক, যিনি বলেছেন, আমি দায়িত্ব নিইনি, তিনি আমার এক্স। ওশ যখন বড় হবে, সাবালক হবে, তখন আমি তাঁর সঙ্গে কথা বলব হয়তো। এখন একটি শিশুকে আমি এর মধ্যে টানতে চাইছি না। বিষয়টা আইনগতভাবে ওর মায়ের সঙ্গে মিটমাট হয়েছে। তাই এগুলো নিয়ে কিছু বলতে চাইছি না আমি। সময় উত্তর দেবে।”