মুম্বই: গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন এক ব্যক্তি। সম্প্রতি তাঁর রক্তবমি শুরু হয়। তা হতেই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকেরা। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই ব্যক্তিকে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে শয্যা খালি না থাকায় ওই ব্যক্তিকে পরিবারের লোকেরা ভর্তি করেছিলেন মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। […]